Advertisement
  • এই মুহূর্তে বৈষয়িক
  • মে ২৭, ২০২৫

আয়কর দাখিলের সময় বাড়লো ৪৬ দিন

আরম্ভ ওয়েব ডেস্ক
আয়কর দাখিলের সময় বাড়লো ৪৬ দিন

২০২৪-২৫ অর্থবর্ষের আয়কর দাখিলের সময়সীমা বাড়লো ১৫ সেপ্টেম্বর পর্যন্ত । এবিষয়ে কেন্দ্রীয় আয়কর দফতর নিজেদের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছে । মূলত আয়কর জমার বিষয়ে বিজ্ঞপ্তি জারিতে দেরি এবং আয়কর পোর্টালের কিছু নিয়মানুগ পরিবর্তনের জন্যই সময়সীমা বাড়ানো হয়েছে বলে জানানো হয়েছে এই পোস্টে ।

ভারতীয় নাগরিকদের আয়কর দাখিলের ফর্ম, টিডিএস সার্টিফিকেটে আয়কর সংক্রান্ত তথ্যের পূর্ণাঙ্গ প্রতিফলনের জন্যই সময়সীমা বাড়ানো হয়েছে ।
প্রায় ৪৬ দিন সময় বাড়ায়, অ্যাকাউন্ট নিরীক্ষণের প্রয়োজন নেই এমন আয়কর প্রদানকারীরা বাড়তি সময় পাবেন । উপকৃত হবেন দেশের চাকরিজীবিদের বিপুল অংশ । সাধারণত তাদের কর্মক্ষেত্র থেকে ফর্ম ১৬ পাওয়ার পরই তারা আয়কর দাখিল করতে পারতেন । সেটি পাওয়ার কথা চলতি মাসের ৩১ তারিখের মধ্যে । পাশপাশি টিডিএস ২৬ এস এর ক্ষেত্রেও এখনো কিছু অসম্পূর্ণতা রয়ে গেছে । তাই আয়কর দাখিলের অতিরিক্ত সময়ে পাওয়ায় আর্থিক জরিমানার হাত থেকে তারা রেহাই পাবেন । সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্সের তরফে ওই এক্স পোস্টে বলা হয়েছে, আয়কর জমা দেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ ত্রুটিমুক্ত করতেই এবছর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানো হল। এবিষয়ে পরে পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তিও দেওয়া হবে।

 

প্রসঙ্গত চলতি আর্থিক বছরে, দেশের জনগণের কাছ থেকে ২৫ লক্ষ ২০ হাজার কোটি টাকা আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা ধার্য করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। এরমধ্যে আম জনতার কাছ থেকে আয়কর আদায়ের টার্গেট ১৩ লক্ষ ৬০ হাজার কোটি টাকা। এবং দেশের বাণিজ্য সংস্থা গুলি থেকে কর আদায়ের লক্ষ্যমাত্রা ১০ লক্ষ ৮২ হাজার কোটি টাকা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!