Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুলাই ১৪, ২০২৩

বাস্তিল দিবসে যোগদান প্রধানমন্ত্রীর। সাক্ষী থাকলেন দুই দেশের যৌথ সামরিক কুচকাওয়াজের

আরম্ভ ওয়েব ডেস্ক
বাস্তিল দিবসে যোগদান প্রধানমন্ত্রীর। সাক্ষী থাকলেন দুই দেশের যৌথ সামরিক কুচকাওয়াজের

বাস্তিল দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফ্রান্সের প্রেসিডেণ্ট ইমান্যুয়েল মাঁকরের সঙ্গে বসেই উপভোগ করলেন দুই দেশের সেনার কুচকাওয়াজের আসর। উপস্থিত ছিলেন দেশের ফার্স্ট লেডি ব্রিগেট মাকরঁ। পাঞ্জাব রেজিমেন্ট, ভারতীয় নৌবাহিনী এবং বায়ুসেনার সামরিক বাহিনীর তিন বিভাগই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। নির্ধারিত সময় অর্থাৎ দুপুর ১টার সময় চ্যাম্প এলিসিসে শুরু হয় প্যারেড।

সংবাদ সংস্থার খবর,ভারতীয় স্থলবাহিনীর ২৬৯ জন সদস্য ফরাসি সেনাদের সঙ্গে যৌথ মহড়ায় অংশ নেয়। এছাড়াও ফ্লাই পাস্টে চারটি রাফাল যুদ্ধ বিমান ও দুটি সি-১৭ গ্লোবমাষ্টার অংশগ্রহণ করে। প্রধানমন্ত্রী মোদি চ্যাম্প এলিসিসে প্রথমে উপস্থিত হয়েই কথা অনাবাসী ভারতীয়দের সঙ্গে। পরে, ফ্রান্সের হুজ-হু দের সঙ্গে প্রধান অতিথির বিশেষ আসন গ্রহণ করেন।

ইতিপূর্বেই দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে লিজিয়ন অব অনার (গ্র্যান্ড ক্রস) পেয়েছিলেন মোদি। যে বিপ্লব পরবর্তী ফ্রান্সে নেপোলিয়ন বোনাপার্ট সামরিক সহ বিভিন্ন ক্ষেত্রে কৃতীদের সম্মান প্রদানের জন্য এ পুরস্কারের সূচনা করেছিলেন। ভারতীয়দের মধ্যে সত্যজিত রায়, সৌমিত্র চট্টোপাধ্যায় এ পুরস্কার পেয়েছিলেন। কিন্তু কোনো প্রশাসনিক প্রধানের এ কৃতিত্ব ছিল না। তাই সেদিক থেকে এ সম্মান অর্জন এক অভূতপূর্ব ব্যাপার।

বিদেশের মাটিতে ফ্রান্স ও ভারতের মৈত্রীকে আরো সুদৃঢ় করার স্বার্থে ভারতের প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন সেদেশে ইউপিআই ব্যবহারের সূচনার কথা। যা আগামী দিনে অনাবাসী ভারতীয়দের দেশীয় মুদ্রাতেই ডিজিটাল লেনদেনে সহায়তা করবে। নরেন্দ্র মোদির  দুদিনের ফ্রান্স সফর যথেষ্টই অর্থবহ হয়ে উঠেছে।  এবছর ভারত-ফ্রান্স কৌশলগত  অংশীদারিত্বের ২৫ বছর পূর্ণ  হল।   আগামীকালই দেশে ফিরবেন প্রধানমন্ত্রী। তাঁর আগে প্রতিরক্ষা ও বাণিজ্য নিয়ে একাধিক চুক্তি  স্বাক্ষর হতে পারে। এখন তা কোন কোন বিষয়কে কেন্দ্র করে সে দিকে  নজর রাখছেন বিশেষজ্ঞরা,


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!