Advertisement
  • দে । শ
  • মে ৪, ২০২৩

রাহুলকে সাজা দেওয়ার পুরস্কার ? পদোন্নতি বিচারকের। কংগ্রেসের অভিযোগ, বিচারব্যবস্থায় নাক গলাচ্ছে গুজরাটের শাসক

আরম্ভ ওয়েব ডেস্ক
রাহুলকে সাজা দেওয়ার পুরস্কার ? পদোন্নতি বিচারকের। কংগ্রেসের অভিযোগ, বিচারব্যবস্থায় নাক গলাচ্ছে গুজরাটের শাসক

মোদি পদবি অবমাননা মামলায় বড়ো খবর। যে বিচারকের রায়ে রাহুল গান্ধীকে সাংসদ পদ খোয়াতে হল, সেই এইচ এস বর্মারকে পুরস্কার দিল গুজরাট সরকার। জেলা শাসকের বিচারালয়ের বিচারক থেকে রাজকোটের অতিরিক্ত জেলা জজ পদে উন্নীত হলেন তিনি। বিষয়টি আমনে আসতেই বিতর্ক শুরু হয়েছে।

সম্প্রতি, গুজরাট সরকার মোট ৬৮ জন বিচারকের বদলি ও পদোন্নতির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যাতে দেখা যাচ্ছে, মোট পাঁচজনকে উচ্চপদে উন্নীত হওয়ার কথা ঘোষণা করা  হয়েছে। সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, নির্ধারিত পাঁচ জনের মধ্যে বিচারপতি এইচএস বর্মার নাম রয়েছে। যাকে ঘিরে  শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা।

২৩ মার্চ ফৌজদারি মানহানির মামলায় রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করেছিলেন সুরাটের নিম্ন আদালতের বিচারপতি এইচএস বর্মা। ঘোষণা করেছিলেন,  ২ বছরের কারাদণ্ডের মেয়াদ। তার ঠিক দেড় মাসের মধ্যে বিচারকের পদোন্নতি,  বিচারবিভাগকে নিয়ন্ত্রণে আনার বিরোধীদের বিশেষত কংগ্রেসের  অভিযোগকে আরো শক্ত ভিতের ওপর প্রতিষ্ঠিত করল। রাজনৈতিক বিশেষজ্ঞরা প্রত্যকেই একমত কংগ্রেস নেতাকে লঘু অপরাধে  গুরু দণ্ড দেওয়া হয়েছে। ভারতে প্রচুর নেতা রয়েছেন   যারা অসংসদীয় মন্তব্য করে থাকেন কিন্তু তাদের শাস্তির ব্যাপারে সে উদ্যোগ দেখা যায় না। যার মধ্যে শাস্ক দলের নেতাদের সংখ্যা নেহাত কম নয়।  এমতাবস্থায়, কংগ্রেস নেতাকে পরিকল্পিতভাবে হেনস্থা করা হলে  তা ন্যায়-বিচারের  নীতিকে লঙ্ঘন করে।  বিশ্বের  বৃহত্তম গণতন্ত্রে তা কখনো কাম্য নয়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!