Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • জুলাই ২৬, ২০২৩

বিষয় পঞ্চায়েত সন্ত্রাস: অপর্ণাদের বিঁধে মমতার পাশে দাঁড়ালেন সুমন, যোগেন, অর্পিতারা

আরম্ভ ওয়েব ডেস্ক
বিষয় পঞ্চায়েত সন্ত্রাস: অপর্ণাদের বিঁধে মমতার পাশে দাঁড়ালেন সুমন, যোগেন, অর্পিতারা

পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাঁধে চাপিয়ে ছিলেন অপর্ণা সেন সহ বেশ কিছু বিদ্বজ্জন। এবার অপর্ণা সেনদের পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী বিদ্বজ্জনেরা বিঁধলেন। বুধবার কলকাতায় কবির সুমন, আবুল বাশার, যোগেন চৌধুরী, অর্পিতা ঘোষরা তৃণমূলের হয়ে পঞ্চায়েত নির্বাচনে হিংসা নিয়ে বিরোধীদের অভিযোগকে খণ্ডন করলেন।

কবির সুমন, যিনি যাদবপুরের প্রাক্তন তৃণমূল সাংসদ কবির সুমন বলেন, “পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের সবচেয়ে বেশি মানুষ মারা গেছে। ভোটটা হয় না, ভোটটা করাতে হয়।” এর পরই অপর্ণা সেনদের বিরুদ্ধে বিদ্রুপাত্মক ভঙ্গিতে কবির সুমন বলেন, “ওনারা বলেন, এই পরিবর্তন চাইনি যাঁরা বলছেন, তাঁরা কী চাইছেন বোঝাবেন? আমি চাই তিন হাজার বছর মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকুন।”

এই প্রসঙ্গে সমীর আইচ বলেন, “এসব যাঁরা বলছেন, তাঁরা পরোক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়েরই ক্ষতি করছেন।”

২০১১-র বিধানসভা নির্বাচনে পরিবর্তন চেয়ে তৎকালীন বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে পথে নেমেছিলেন কবির সুমন, সমীর আইচ, অর্পিতা ঘোষ, যোগেন চৌধুরী,  অপর্ণা সেন, কৌশিক সেন সহ আরও অনেক বিদ্বজ্জন। কিন্তু গত ২০১১-র পর থেকে অনেকেরই তৃণমূলের প্রতি মোহভঙ্গ হয়েছে। আবার অনেকেই এখনও তৃণমূলেই রয়ে গেছেন। তাই এখন সুমন,যোগেন, অর্পিতারা অপর্ণা, সমীর, কৌশিককে তৃণমূলের পাশে দাঁড়িয়ে সমালোচনা করছেন, আর অপর্ণা, সমীর, কৌশিকরা এখন তৃণমূল তথা সুমন, যোগেন, অর্পিতাদের বিরুদ্ধে গিয়ে পঞ্চায়েতে সন্ত্রাস ও মৃত্যুর দায় মমতার কাঁধে চাপাচ্ছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!