Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুলাই ২৬, ২০২২

দুর্নীতির প্রতিবাদে পথে এবার বামেরা, ২৭ জুলাই শহর জুড়ে মিছিল

২৭ জুলাই হাওড়া, শিয়ালদহ, পার্ক সার্কাস থেকে ধর্মতলা গান্ধীমূর্তি পর্যন্ত বামেদের প্রতিবাদ মিছিল

আরম্ভ ওয়েব ডেস্ক
দুর্নীতির প্রতিবাদে পথে এবার বামেরা, ২৭ জুলাই শহর জুড়ে মিছিল

সরকারি নিয়োগ সহ একাধিক ক্ষেত্রে দুর্নীতি, তারই প্রতিবাদে ২৭ জুলাই, কলকাতা শহর জুড়ে বামেদের মিছিল । সোমবার একথা জানান সিপিআইএম এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ।

নজরুল মঞ্চে, সরকারি পুরস্কার প্রদানের অনুষ্ঠানের মঞ্চে, মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা প্রসঙ্গে প্ৰথমবার মন্তব্য করেন মুখ্যমন্ত্রী । তাঁর প্রতিক্রিয়াতেই সরব হল এবার বিরোধী শিবির । মহম্মদ সেলিম এদিন বলেন, “চারদিন পর মুখ্যমন্ত্রী মুখ খুললেন । পার্থ চট্টোপাধ্যায় মহাসচিব, উনি জানেন না কী করছেন । কেন বরখাস্ত করলেন না ? পঞ্চায়েত থেকে একদম ওপরতলা পর্যন্ত তৃণমূলের দুর্নীতিপরায়ণ লোক রয়েছে । গোটা রাজ্যের ব্যবস্থা ভেঙে ফেলেছে । অসংখ্য ভিডিও সামনে আসছে । উনি বলেছেন আলকাতরা । আসলে কয়লার বিষয় আছে । আলকাতরা কয়লায় বাই প্রডাক্ট । একজনকেও শাস্তি দিয়েছেন?” শিক্ষক নিয়োগ থেকে স্বাস্থ্য পরিষেবা সবেতেই রাজ্যসরকারের দুর্নীতি । সোমবার নজরুল মঞ্চে মুখ্যমন্ত্রীর বক্তব্যেপর পরিপ্রেক্ষিতে , সিপিআই এমএর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম আরও বলেন, দুর্নীতির প্রতিবাদে ২৭ জুলাই বুধবার, হাওড়া, শিয়ালদহ, পার্ক সার্কাস থেকে তিনটি মিছিল হবে । মিছিল শুরু হবে বিকেল তিনটে থেকে । যাবে ধর্মতলা গান্ধীমূর্তি পর্যন্ত । যেখানে চাকরিপ্রার্থীরা আন্দোলন অবস্থান করছেন । তিনি বলেন, আমরা বিচার চাই । যোগ্য যাঁরা চাকরির পরীক্ষায় পাশ করেছেন, তাঁদের নিয়োগ চাই । রাজ্য সরকার শূন্যপদের তালিকা প্রকাশ করুক ।

সেলিম আরও বলেন, “আমি ভেবেছিলাম প্রথম থেকে ঝাঁপিয়ে পড়বেন। রাজীব কুমার, ফিরহাদের সময় নেমে পড়েছিলেন । এ বার রাজ্যের নাক কাটা যাচ্ছে তখন চুপ? চক্রান্ত যদি হয়ে থাকে বিজেপি তৃণমুল উভয়েই যুক্ত । পিজি সম্পদ ছিল । যারা ভাল ডাক্তার ছিল বদলি করেছেন ।”

কয়লা, বালি, মাটি সবকিছু থেকে টাকা তোলার কালেক্টর আছে তূণমূলের । পঞ্চায়েতে, পৌরসভায় টাকা তোলে তূণমূল । উৎসশ্রীর নামে বদলির ব্যবস্থাও টাকা তোলার জন্যই তৈরি হয়েছে । নিয়োগ দুর্নীতি বঞ্চিত চাকরি প্রার্থীদের ওপর পুলিশ লাঠি চালালো, মেরে তুলে দেওয়া হলো । আর উনি কিছু জানেন না ? সব কমিটি, কমিশনের চেয়ারম্যান তো ওঁরই বসানো । উনি জানতেন না, কী হচ্ছে? পার্থ কি একা বঁড়শি দিয়ে মাছ ধরতে যেতেন ? আরও অনেকেই ওঁর দলের মাছ ধরেছেন । আর উনি সব জানেন ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!