Advertisement
  • দে । শ
  • জুলাই ২৬, ২০২৩

পঞ্চায়েত হিংসা নিয়ে বামফ্রন্টের প্রতিবাদ মিছিল । বেলাগাম মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্র ও রাজ্যের সমালোচনা

আরম্ভ ওয়েব ডেস্ক
পঞ্চায়েত হিংসা নিয়ে বামফ্রন্টের প্রতিবাদ মিছিল । বেলাগাম মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্র ও রাজ্যের সমালোচনা

গোলপার্ক থেকে হাজরা, বুধবার বিকেলে পঞ্চায়েত ভোটে বেলাগাম সন্ত্রাসের অভিযোগ-সহ একাধিক ইস্যুতে মিছিল করল বামফ্রন্ট । মহম্মদ সেলিমের নেতৃত্বে এই মিছিলে পথে নামেন বামফ্রন্টের নেতারা ।

এই মিছিল থেকে মহম্মদ সেলিম জানান, ”পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে খুনোখুনি, হত্যালীলা, লুঠ, কারচুপি এবং ডাকাতি…প্রতিদিন সেটা বেরিয়ে আসছে । তার বিরুদ্ধে এই মিছিল । গ্রামাঞ্চলের মানুষ রক্তাক্ত । তাদের গণতান্ত্রিক অধিকার ফেরত পাওয়ানোর জন্য শহর থেকে তাঁদের পাশে দাঁড়ানো । দ্বিতীয়ত, যেভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে । কোনওদিন ভাবা গেছিল, টোম্যাটো এরকম দামি হয়ে যাবে ! কেন্দ্র ও রাজ্য সরকারের অপদার্থতার জন্য ওষুধ-সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে । তার প্রতিবাদে আজকের মিছিল । তৃতীয়ত, কলকাতা থেকে শুরু করে গোটা রাজ্য তথা দেশজুড়ে গণপরিবহন ব্যবস্থা ভেঙে পড়েছে । গরিব, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষ যে যাতায়াত করবেন, সেই সরকারি ব্যবস্থা তুলে দিয়েছে । আর বেসরকারি ব্যবস্থায় কোনও নিয়ন্ত্রণ নেই । জ্বালানির দাম বেড়েছে, অন্যদিকে পরিবহন ব্যবস্থা ভেঙে পড়েছে । এছাড়া বিদ্যুৎ বিল, যেভাবে স্মার্ট মিটারের নাম করে শোষণ করা হচ্ছে, তাতে কেন্দ্র ও রাজ্য সরকার দায়ী ।”

এই মিছিলে যে সব ইস্যুগুলো তুলে ধরা হয় তাতে একদিকে যেমন রাজ্যের তৃণমূল সরকার অন্যদিকে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হতে দেখা গেল বামফ্রন্টকে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!