Advertisement
  • দে । শ
  • মে ৩১, ২০২৫

বেহাল রাস্তা নিয়ে ক্ষোভ। ধানের চারা রোপন করে বিক্ষোভ এলাকাবাসীর

আরম্ভ ওয়েব ডেস্ক
বেহাল রাস্তা নিয়ে ক্ষোভ। ধানের চারা রোপন করে বিক্ষোভ এলাকাবাসীর

প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা, না কি লাঙল চষা ধানের জমি !‌ যাতায়াত করতে গিয়ে মানুষের নাভিশ্বাস ওঠে। পা হড়কে পড়ে যায় শিশু থেকে বৃদ্ধ। একটু বৃষ্টিতেই জল কাদায় একেবারে নাজেহাল। সেই বেহাল রাস্তা সংস্কারের দাবিতে রাস্তার ওপর ধান গাছ পুঁতে দিলেন গ্রামবাসীরা। উত্তর ২৪ পরগনার বসিরহাট ২ ব্লকের রাজেন্দ্রপুর পঞ্চায়েতের দক্ষিণ দেবীপুর গ্রামে। প্রায় ৫ বছরের বেশি রাস্তার কোন সংস্কার হয় না। বৃষ্টিতে এক হাঁটু কাদা ভেঙে যাতায়াত করতে হচ্ছে গ্রামবাসীদের। এদিন রাস্তার সংস্কারের দাবিতে পথে নেমে বিক্ষোভ দেখালেন এলাকার মানুষ। রাস্তার উপরেই ধানের চারা রোপণ করে অভিনব ভাবে ক্ষোভ উগরে দেন পঞ্চায়েত ও প্রশাসনের ওপর।

প্রধান মন্ত্রী সড়ক যোজনার রাস্তা বলে গা নেই ব্লক বা পঞ্চায়েত কারোরই। যত দুর্ভোগ গ্রামবাসীদের। এদিন বসিরহাট ২ ব্লকের অন্তর্গত রাজেন্দ্রপুর পঞ্চায়েতের দক্ষিণ দেবীপুর গ্রামের উত্তরপাড়া এলাকায় গিয়ে দেখা গেল রাস্তার দাবিতে মানুষ ক্ষুব্ধ। আন্দুলপোতা থেকে পাইকপাড়া পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার রাস্তার বেহাল দশা। বর্ষা আসলেই হাঁটু সমান কাদা ভেঙে যাতায়াতের সমস্যা নিত্যদিন সম্মুখীন হতে হয় এলাকার মানুষের। দুর্ঘটনাও ঘটে। হাসপাতালে যাওয়ার পথে রাস্তার ঝাঁকুনি সহ্য করতে না পেরে প্রসূতির সন্তান প্রসব হয়ে যায় পথেই। কিংবা ভালো জামাকাপড় নষ্ট হয়ে যায়। অভিযোগ,বারবার প্রশাসনের কাছে বলা সত্বেও কেউ কোনো কাজ করেননি। এই রাস্তা দিয়েই সব সময় রোগী থেকে শুরু করে বিভিন্ন পথ চলতি মানুষেরা যাতায়াত করেন। এলাকার সবথেকে গুরুত্বপূর্ণ রাস্তা এটি। শুক্রবার সকাল দশটা থেকে রাস্তা সারাইয়ের দাবিতে প্রতিবাদ শুরু হয়। এলাকার মানুষেরা রাস্তা আটকে বিক্ষোভ দেখান, পাশাপাশি ধানের চারা গাছ রোপন করে দেন বিক্ষোভ কারিরা। তাদের দাবি অবিলম্বে রাস্তা সরাই না করলে আরো বৃহত্তর আন্দোলনের পথে যাব। এদিনের প্রতিবাদে বহু মহিলা এবং শিশুরাও শামিল হন। এই রাস্তা নিয়ে বসিরহাট ২ পঞ্চায়েত সমিতির সভাপতি সৌমেন মন্ডল বলেন, ‘‌আন্দুলপোতা থেকে পাইকপাড়া পর্যন্ত এই রাস্তাটি প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার আওতায় পড়ে। কেন্দ্র সমস্ত টাকা বন্ধ করে দিয়েছে । আগে ৬০ শতাংশ টাকা দিত কেন্দ্র , বাকিটা রাজ্য সরকারের। কেন্দ্র টাকা না দেওয়ায় রাস্তার কাজ আটকে আছে। রাজেন্দ্রপুর পঞ্চায়েতের প্রধান সমীর বাছাড় বলেন, এই রাস্তাটি তৈরি করতে পঞ্চায়েতের কোন টাকা নেই। জল প্রকল্পের জন্য পাইপ লাইনের কাজের ফলে রাস্তা আরও খারাপ হয়েছে। মানুষের চরম ভোগান্তির জন্য কেন্দ্রের বঞ্চনাকে দায়ী করেন পঞ্চায়েত প্রধান।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!