Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ৩১, ২০২২

তৃতীয় বারের জন্য ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বামপন্থী নেতা লুলা

আরম্ভ ওয়েব ডেস্ক
তৃতীয় বারের জন্য ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বামপন্থী নেতা লুলা

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলেন বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভা। এই নিয়ে তৃতীয়বারের জন্য তিনি দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। নির্বাচনে জোর ধাক্কা খেয়েছেন দক্ষিণপন্থী নেতা জাইর বলসোনারো। লুলা পেয়েছেন ৫০.‌৯ শতাংশ ভোট। অন্যদিকে বলসোনারো পেয়েছেন ৪৯.‌১ শতাংশ ভোট। ব্রাজিলে এই প্রথম কোনও প্রার্থী প্রেসিডেন্ট থাকাকালীন নির্বাচনে হেরে গেলেন।

২০০৩ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন লুলা। দক্ষিণপন্থীরা ক্ষমতায় আসার পর ২০১৮ সালে দুর্নীতির দায়ে তাঁকে জেলবন্দী করা হয়। তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অবশ প্রমাণ হয়নি। জেলবন্দী থাকায় আগের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারেননি লুলা। এবারের নির্বাচনে জিতে দারুণভাবে ঘুরে দাঁড়ালেন এই বামপন্থী নেতা।

বলসোনারো যে প্রেসিডেন্ট নির্বাচনে হারবেন, আগেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল। করোনার সময়ে তিনি দেশের পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছিলেন। তাঁর বিরুদ্ধ জনমত তৈরি হয়েছিল ব্রাজিলে। তার প্রভাব পড়েছে প্রেসিডেন্ট নির্বাচনে। ২ অক্টোবর প্রথম দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রথম দফার ভোটে লুলা ৪৮.‌৩ শতাংশ ভোট পান। অন্যদিকে বলসোনারো পান ৪৩.‌৩ শতাংশ ভোট। ব্রাজিলের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট হতে গেলে ন্যূনতম ৫০ শতাংশ ভোট পেতে হয়। প্রথম পর্বের নির্বাচনে কেউই ৫০ শতাংশ ভোট না পাওয়ায় দ্বিতীয় পর্বের লনাইয়ে মুখোমুখি হন লুলা এবং বলসোনারো। দ্বিতীয় পর্বের ভোটে লক্ষ্যে পৌঁছে যান লুলা। তবে দুজনের মধ্যে লড়াই তুঙ্গে উঠেছিল। ৬৫ শতাংশ ভোট গণণা পর্যন্ত দুজনেই সমান সমান ছিলেন। ৭০ শতাংশ ভোট গণনার শেষে লুলা এগিয়ে যান। সেই অগ্রগতি শেষ পর্যন্ত ধরে রাখেন।

৫২৮ দিন জেলবন্দী থাকার পর কারাগার থেকে বেরিয়ে এসে নির্বাচনে লড়েছিলেন লুলা। জাইর বলসোনারোকে হারিয়ে স্বভাবতই খুশি এই বামপন্থী নেতা। জয়ের পর প্রেসিডেন্ট হিসাবে বক্তৃতা দিতে গিয়ে লুলা বলেছেন, ‘‌দেশে শান্তি ও একতা ফিরিয়ে আনাই তাঁর মূল লক্ষ্য। সেই সঙ্গে দেশের অর্থনীতিকে আরও মজবুত করে গড়ে তুলতে হবে।’‌ বর্তমানে তীব্র খাদ্য সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে ব্রাজিল। সেই সমস্যার মোকাবিলা করতে অবিলম্বে লিঙ্গ বৈষম্য ও জাতিগত ভেদাভেদ দূর করতে হবে লুলাকে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!