- দে । শ
- আগস্ট ৩১, ২০২২
বঙ্গাইগাঁওয়ে আরও একটা মাদ্রাসা গুঁড়িয়ে দিল আসাম সরকার
কদিন আগেই আসামের মনিকা ও গোয়ালপাড়ায় দুটি মাদ্রাসা গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। বঙ্গাইগাঁওয়ে আরও একটি মাদ্রাসা গুঁড়িয়ে দিয়েছে আসাম সরকার।
চিত্র সংগৃহীত
কদিন আগেই আসামের মনিকা ও গোয়ালপাড়ায় দুটি মাদ্রাসা গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। বঙ্গাইগাঁওয়ে আরও একটি মাদ্রাসা গুঁড়িয়ে দিয়েছে আসাম সরকার। মঙ্গলবার রাতে ওই মাদ্রাসার ওপর বুলডোজার চালানো হয়েছে। মাদ্রাসাটি নাকি নিয়ম অনুযায়ী তৈরি করা হয়নি বলে জানিয়েছেন এক সরকারি আধিকারিক।
বঙ্গাইগাঁওয়ের ওই মাদ্রাসায় ২০০–র বেশি ছাত্র পড়াশুনা করত। মঙ্গলবার মাঝরাতে বুলডোজার নিয়ে হাজির হয় পুলিশ। পুলিশের সঙ্গে সরকারী আধিকারিকও হাজির ছিলেন। প্রথমে ছাত্রদের সরিয়ে দেওয়া হয়। পুরো মাদ্রাসা খালি করে তারপর ভাঙা হয়েছে বলে গেছে। এক সরকারি আধিকারিক জানিয়েছেন, ‘মাদ্রাসাটি নিয়ম অনুযায়ী তৈরি করা হয়নি। সেই কারণেই ভেঙে দেওয়া হয়েছে।’
তবে এক পুলিশ আধিকারিকের দাবে, হাফিজুর রহমানের সঙ্গে নাকি বঙ্গাইগাঁওয়ের ওই মাদ্রাসার যোগাযোগ রয়েছে। তিনি মাদ্রাসাতে পড়াতেন। একিউআইএস এবং আনসার উল বাংলা দলের সদস্য হওয়ার জন্য কয়েকদিন আগেই হাফিজুরকে গ্রেপ্তার করেছে আসাম পুলিশ। তাঁকে জেরা করে নাকি চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন আধিকারিকরা। মাদ্রাসা ভাঙার পর এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
এই নিয়ে আসামে তিন–তিনটি মাদ্রাসা ভেঙে গুড়িয়ে দেওয়া হল। অবৈধ ভাবে নির্মান করার অজুহাতে মাদ্রাসাগুলি ভেঙে দিচ্ছে আসাম সরকার। এরআগে মনিকা ও গোয়ালপাড়ায় দুটি মাদ্রাসা ভেঙে দেওয়া হয়। এখনও পর্যন্ত মাদ্রাসাগুলির সঙ্গে কোনও অসামাজিক কাজকর্মে যুক্ত থাকার খবর পাওয়া যায়নি। এমনকি সরকারি ভাবেও কিছু জানানো হয়নি। একের পর এক মাদ্রাসা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় আসামে চাঞ্চল্য তৈরি হয়েছে।
❤ Support Us







