Advertisement
  • এই মুহূর্তে প্রচ্ছদ রচনা
  • সেপ্টেম্বর ৬, ২০২২

হাইকোর্টঃ ৪ সপ্তাহের মধ্যে মুখ্যমন্ত্রীর পরিবারকে সম্পত্তি বৃদ্ধি মামলার হলফনামা পেশ করতে হবে। মামলাকারীকেও অনুরূপ নির্দেশ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের বিভিন্ন সদস্যের সম্পত্তি বৃদ্ধির মামলায় ৪ সপ্তাহের মধ্যে হলফ নামা পেশ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টে।

আরম্ভ ওয়েব ডেস্ক
হাইকোর্টঃ ৪ সপ্তাহের মধ্যে মুখ্যমন্ত্রীর পরিবারকে সম্পত্তি বৃদ্ধি মামলার হলফনামা পেশ করতে হবে। মামলাকারীকেও অনুরূপ নির্দেশ।

চিত্র সংগৃহীত

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের বিভিন্ন সদস্যের সম্পত্তি বৃদ্ধির মামলায় ৪ সপ্তাহের মধ্যে হলফ নামা পেশ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টে। প্রধান বিচারপতি ভরদ্বাজ বলেছেন, যাঁদের বিরুদ্ধে সম্পত্তি বৃদ্ধির অভিযোগ উঠেছে, তাঁদের হলফনামা জমা দিতে হবে। কোনও কোনও মহলে কানা ঘুষো চলছিল, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর তাঁর নিকটাত্মীয়দের সম্পত্তি দ্রুত বেড়েছে। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী প্রকাশ্য সভায় বলেছেন, পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ নেই। তাঁর আয়-ব্যয় একান্ত নিজস্ব। বইয়ের র‍য়ালটির টাকায় খরচ চালান। মাসিক ভাতা কিংবা প্রাক্তন সাংসদের পেনশন নেন না। মুখ্যমন্ত্রীর পরিবারের আয়বৃদ্ধি নিয়ে উচ্চ আদালতে জনস্বার্থ মামলা করেছেন জনৈক অভিজিৎ মজুমদার। তাঁর আইনজীবী বিজেপি নেতা তরুন জ্যোতি তেওয়ারির বক্তব্য, মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যদের কয়েকজন আদালতে যে হলফনামা জমা দিয়েছেন, তাতে তাঁদের আয় বৃদ্ধির বিষয়টি পরিষ্কার নন। মামলাকারীর পক্ষ থেকে দুটি সংস্থার নাম উল্লেখ করা হয়েছে। এরকম আরও কিছু সংস্থায় নাকি মুখ্যমন্ত্রীর ভ্রাতৃবধু কাজরী বন্দ্যোপাধ্যায়ের নাম নথিভুক্ত। কিন্তু পুরভোটের প্রার্থী কাজরীর হলফনামায় এসব সংস্থার উল্লেখ নেই। দ্বিতীয় কাজরী দম্পতি তাঁদের ছেলের বিষয় সম্পত্তির হিসেবও পেশ করেননি, এরকম অভিযোগ করেছেন মামলাকারী। হাই কোর্টের ডিভিশন বেঞ্চও নির্দেশ দিয়েছে, ১১ নভেম্বরের মধ্যে মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যদের সম্পত্তি বৃদ্ধির হলফনামা জমা দিতে হবে এরপর ২ সপ্তাহের মধ্যে মামলাকারীকেও হলফনামা পেশ করতে হবে। মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যদের সম্পত্তিবৃদ্ধির অভিযোগকে বিশেষ আমল দিচ্ছে না তৃণমূল নেতৃত্ব। মেয়ো রোডে তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে দলনেত্রি মমতা বন্দ্যোপাধায় স্পষ্টভাষায় বলেছেন, আমি আলাদা থাকি। মাঝে মাঝে, বিশেষ করে কালিপূজোয় আমাদের দেখা হয়। অতি সাধারণ মানুষের মতো আমি দিনযাপন করি। মমতা বন্দ্যোপাধায়ের সরল জীবনযাপন সর্বজন বিদিত। তাঁর ব্যাক্তিগত আয় ব্যায় এর হিসেব নিজেই মেয়ো রোডের সভায় জানিয়ে দিয়েছেন। আগেও একাধিকবার বিষয়টি স্পর্শ করেছেন মুখ্যমন্ত্রী।


❤ Support Us
ভেসে যায় নধরের ভেলা, ভেসে যায় বেহুলা পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
ঈশানবঙ্গের শক্তি পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
error: Content is protected !!