- প্রচ্ছদ রচনা
- এপ্রিল ২২, ২০২২
এপ্রিলের শেষে দিল্লিতে যাচ্ছেন মমতা ! মুখোমুখি বৈঠক করতে পারেন প্রধানমন্ত্রীর সঙ্গে
রাজধানীতে সুপ্রিম কোর্টের বিচারপতি এবং বিভিন্ন রাজ্যের হাই কোর্টের বিচারপতিদের সেমিনার আয়োজিত হতে চলেছে। সে খানেই যোগ দেবেন মমতা।
ছবি : ফাইল ফটো।
৩০ এপ্রিল রাজধানীতে সুপ্রিম কোর্টের বিচারপতি এবং বিভিন্ন রাজ্যের হাইকোর্টের বিচারপতিদের একটি সেমিনার আয়োজিত হতে চলেছে। নবান্ন জানিয়েছে, ওই সেমিনারে যোগ দিতে দিল্লি যাবেন মমতা। সেমিনারের পাশাপাশি রাজধানীতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন বাংলার মুখ্যমন্ত্রী । কারণ বিচারপতিদের ওই সম্মেলনের উদ্বোধন করবেন স্বয়ং প্রধানমন্ত্রী। রাজনৈতিক বিশেষজ্ঞদের অনুমান, বাংলার মুখ্যমন্ত্রী বৈঠকও করতে পারেন প্রধানমন্ত্রী মোদির সঙ্গে।
শুক্রবার, ২৯ এপ্রিল দিল্লির উদ্দেশ্যে পাড়ি দিতে পারেন মমতা, নবান্ন সূত্রে খবর। দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখোমুখি বৈঠক করবেন তিনি । বিচারপতিদের সম্মেলনে থাকবেন দেশের প্রধান বিচারপতি এবং অন্য রাজ্যের হাই কোর্টের প্রধান বিচারপতিরাও।
❤ Support Us








