- এই মুহূর্তে দে । শ
- এপ্রিল ৫, ২০২৫
অস্বস্তিকর গরম থেকে কবে মিলবে স্বস্তি? সুখবর দিল আবহাওয়া দপ্তর
শনিবার রাজ্যে অস্বস্তিকর গরম থাকলেও, রবিবার থেকে বদলাবে আবহাওয়ার মেজাজ। ঘূর্ণাবর্তের জেরে সোমবার থেকে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা।
শনিবার তাপপ্রবাহের দাপট না থাকলেও বেলা বাড়বার সঙ্গে সঙ্গে ঘেমে উঠেছে বাঙালি। দিনে আংশিক মেঘলা আকাশ, রাতে হালকা বাতাস বলেও, তামপমাত্রার বিশেষ পরিবর্তন হয় নি। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, কিন্তু বাতাসে আদ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৪ শতাংশ, সর্বনিম্ন ৫৭ শতাংশত; ফলে অস্বস্তি থেকেই যাবে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৮ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩৪.৯ ডিগ্রি সেলসিয়াস। তবে রবিবার থেকে বদলাবে আবহাওয়ার মেজাজ। আবহাওয়া অফিসের খবর অনুযায়ী, ঘূর্ণাবর্তের জেরে সোমবার থেকে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার উত্তর ও দক্ষিণ পরগণা, নদীয়া ও মুর্শিদাবাদে ঝোড়ো বাতাস ও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
হাওয়া অফিস বলছে, ৫ টি ঘূর্ণাবর্ত এই মুহূর্তে পাক খাচ্ছে দেশে। রাজস্থান ও অসমে জোড়া ঘূর্নাবর্ত রয়েছে, তামিলনাড়ু ও মধ্যপ্রদেশে ২ টি ও আন্দামান নিকোবার দ্বীপপুঞ্জ এলাকায় একটি ঘূর্ণাবর্ত ক্রমেই ঘনীভূত হচ্ছে। পাশাপাশি ৮ এপ্রিল থেকে উত্তর-পশ্চিম পার্বত্য একালাগুলিতে পশ্চিমী ঝঞ্জা ঢুকছে। সব মিলিয়ে সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে। আগামী সপ্তাহজুড়ে বাংলার জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকছে। শিলাবৃষ্টির সম্ভাবনাও থাকছে কিছু কিছু জেলায়। সোমবার ও মঙ্গলবার ৩০ -৫০ কিমি বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। ঝড়বৃষ্টি হতে পারে কলকাতাতেও। বৃহঃস্পতি ও শুক্রবারেও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
অন্যদিকে, রবিবার শুধু দার্জিলিং জেলাতে বৃষ্টির সম্ভাবনা থাকলেও, সোমবার থেকে উত্তরবঙ্গের প্রায় প্রতিটা জেলাতেই বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ৭ এপ্রিল থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হবার সম্ভাবনা। রবিবার এবং সোমবার উত্তরবঙ্গে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে রবিবার দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা কম। সকালে পরিষ্কার আকাশ পরে আংশিক মেঘলা আকাশ হতে পারে কিছু সময়ের জন্য।
❤ Support Us






