- এই মুহূর্তে দে । শ
- মার্চ ১২, ২০২৫
সাইবার অপরাধের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ ! রাজ্যসভায় তথ্য পেশ স্বরাষ্ট্রমন্ত্রকের
রাজ্যসভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, ভারতীয় সাইবার অপরাধ সমন্বয় কেন্দ্র হাজার হাজার প্রতারণামূলক স্কাইপ ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্লক করেছে। ডিজিটাল অ্যারেস্ট স্ক্যাম আটাকতে করতে ও জনগণের মধ্যে সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতা বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর পাশাপাশি, কলার টিউন প্রচার অভিযান আর ‘ভারতপোল পোর্টাল’-এর সূচনা করা হয়েছে। তথ্য অনুযায়ী ডিজিটাল গ্রেফতার অপরাধে ব্যবহৃত ৩,৯৬২টি স্কাইপ আইডি আর ৮৩,৬৬৮টি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এ পর্যন্ত বন্ধ করা হয়েছে। এই প্রতারণামূলক অ্যাকাউন্টগুলি পুলিশ কর্মকর্তাদের ছদ্মবেশে আর্থিক প্রত্যারণা করত। ১৩.৩৬ লক্ষ অভিযোগের মাধ্যমে প্রায় ৪,৩৮৬ কোটি টাকার আর্থিক সম্পদ রক্ষা করা গিয়েছে।
রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সঞ্জয় বান্দি কুমার ডিএমকে সাংসদ তিরুচি শিবার প্রশ্নের উত্তরে জানান, সরকার সক্রিয়ভাবে প্রতারণামূলক কর্মকাণ্ড ঠেকাতে কাজ করে চলেছে। টেলিকম বিভাগের সহযোগিতায়, কলার টিউন প্রচার অভিযান চালু করা হয়েছে, সাইবার অপরাধ হেল্পলাইন নম্বর ১৯৩০ আর জাতীয় সাইবার অপরাধ রিপোর্টিং পোর্টাল সম্পর্কে জনগণকে সচেতন করা যায়। তিনি আরো জানান, কেন্দ্রীয় সরকার সাইবার অপরাধীদের বিরুদ্ধে নানারকম উদ্যোগ নিচ্ছে, বিশেষত যারা আইন পুলিশ কর্মকর্তা সেজে নিরীহ নাগরিকদের ব্ল্যাকমেইল করে, তাঁদের কিছুতেই ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যে, আন্তর্জাতিক জালিয়াতির কল যাতে দেশীয় নম্বর হিসেবে না দেখায়, সেই ব্যবস্থা কার্যকর করা হয়েছে। সাইবার অপরাধ প্রতিরোধকে আরো শক্তিশালী করতে বিভিন্ন সচেতনতামূলক প্রচার অভিযান, আঞ্চলিক সম্প্রচার ও ডিজিটাল নিরাপত্তা সপ্তাহ পালন করা হচ্ছে। পাশাপাশি, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ও সরকারি পোর্টালের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রতারণার ঘটনা প্রতিরোধের প্রচেষ্টা চালানো হচ্ছে। তা ছাড়াও রেডিও ক্যাম্পেইন, মাই গর্ভমেন্ট ওয়েবসাইটে প্রচার, স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ হ্যান্ডবুক প্রকাশ, রেলস্টেশন ও বিমানবন্দরে ডিজিটাল প্রচারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
‘ভারতপোল’ পোর্টালের উদ্বোধনের মাধ্যমে আন্তর্জাতিক স্তরে সাইবার অপরাধ নিয়ে সমন্বয় প্রক্রিয়া আরো সহজ হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রক। এই উদ্যোগে সিবিআই ও এনসিবি হবে নিরাপদ যোগাযোগ নেটওয়ার্কের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সংস্থা। ২০২৫ এর ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশের রিপোর্ট অনুযায়ী, প্রায় ৭.৮১ লক্ষের বেশি সিম কার্ড ও ২,০৮,৪৬৯টি ইএমইআই নম্বর ব্লক করা হয়েছে।’
❤ Support Us






