- দে । শ
- জুলাই ২২, ২০২৫
রোগীর মৃত্যু ঘিরে উত্তেজিত জনতা বেসরকারি নার্সিংহোমে তালা লাগালো
রোগীর মৃত্যু ঘিরে উত্তেজিত জনতা বেসরকারি নার্সিংহোমে তালা লাগালো। নার্সিংহোমে কোন ডাক্তার হাজির ছিলেন না। তবু জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে আসা রোগী ভর্তি নেওয়ার পর বিনা চিকিৎসায় ফেল রাখা হল দীর্ঘক্ষন। পরে সেই রোগীর মৃত্যুর ঘটনায় ভাঙচুর করে তালা লাগিয়ে নার্সিং হোম বন্ধ করে দিল রোগীর পরিজন ও স্থানীয় মানুষ। উত্তর ২৪ পরগনার মিনাখাঁ কালীতলার ঘটনা। মৃত ব্যক্তির পরিবারের অভিযোগ, সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টা নাগাদ আমরা রোগী নিয়ে আসি। জ্বর ও শ্বাসকষ্ট দেখে ভর্তির পরামর্শ দেন নার্সিংহোমের লোকেরা। তখন নার্সিংহোমে কোন ডাক্তার ছিল না। তার পরেও আমাদের রোগী ভর্তি রেখে বিনা চিকিৎসায় ফেলে রাখা হল। সোমবার রাতে দিলীপ মন্ডল (৫৮) নামে এক ব্যক্তিকে কালীতলার কাছে একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসার জন্য নিয়ে যান তাঁর বাড়ির লোক। নার্সিংহোম কর্তৃপক্ষ তাঁকে ভর্তি নিয়ে নেন। অভিযোগ, সেই সময় নার্সিংহোমে কোন চিকিৎসক উপস্থিত ছিলেন না। রুগীকে দীর্ঘক্ষণ প্রাথমিক চিকিৎসার কোনরকম ব্যবস্থা না করেই ফেলে রাখা হয়। পরে হাসপাতালের কর্মীরাই দিলীপ মন্ডলের চিকিৎসা শুরু করে। বেশ খানিকটা সময় পেরিয়ে যাবার পর রুগীর অবস্থা ক্রমশ অবনতি হতে থাকে। তখন রুগীকে অন্যত্র স্থানান্তরিত করার নির্দেশ দেয় নার্সিংহোমের কর্মীরা। রোগীর বাড়ির লোক তখন দিলীপবাবুকে একটি গাড়ি ভাড়া করে অন্যত্র নিয়ে যাওয়ার পথে অবস্থা আরও অবনতি হয়। তড়িঘড়ি মিনাখাঁ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই ক্ষোভে ফেটে পড়ে রোগীর পরিবারের লোকজন ও স্থানীয় মানুষ। তারা মৃতদেহ নিয়ে আবার নার্সিংহোমে এসে সেখানে ব্যাপক ভাঙচুর চালায়। খবর পেয়ে মিনাখাঁ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের সামনেই গ্রামের মানুষ ওই বেসরকারি নার্সিংহোমে তালা লাগিয়ে বন্ধ করে দেয়। অন্য রোগীদের মিনাখাঁ গ্রামীন হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় প্রশাসনের উদ্যোগে। নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে মিনাখাঁ থানায় অভিযোগ করেছে মৃতের পরিবার। মৃত ব্যক্তির পরিবারের অভিযোগ, সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টা নাগাদ আমরা রোগী নিয়ে আসি। তখন নার্সিংহোমে কোন ডাক্তার ছিল না। তবুও আমাদের রোগী ভর্তি নেওয়া হয়। দেহটিকে ময়নাতদন্ত করা হবে বলেই পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনার পরে নার্সিংহোম কর্তৃপক্ষ বেপাত্তা।
❤ Support Us





