Advertisement
  • দে । শ
  • জুন ১৭, ২০২৫

মন্তেশ্বরে জলপ্রকল্প বন্ধ, সমস্যায় কয়েকশো পরিবার

আরম্ভ ওয়েব ডেস্ক
মন্তেশ্বরে জলপ্রকল্প বন্ধ, সমস্যায় কয়েকশো পরিবার

যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ পানীয় জলপ্রকল্প। মন্তেশ্বরের পশ্চিম রাইগ্রামে। তার ফলে প্রচণ্ড গরমে চরম সমস্যায় এলাকার কয়েকশো পরিবার ও একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র। ১৫ দিন হয়ে গেল, জলপ্রকল্পটিই শুধু নয়, এলাকার বেশিরভাগ টিউবওয়েলও অকেজো হয়ে পড়ায় দুর্ভোগে বেড়েছে। বিষয়টি জানার পর প্রশাসনের তরফে জলপ্রকল্পটি মেরামতের প্রক্রিয়া শুরু হয়েছে।

মন্তেশ্বরের মামুদপুর ১ পঞ্চায়েতের পশ্চিম রাইগ্রাম এলাকায় একটি সজলধারা প্রকল্প রয়েছে। পাঁচশোর বেশি পরিবারে সেই প্রকল্পের সংযোগ রয়েছে। জলপ্রকল্পটি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ায় অনেকটা দূরে গিয়ে জল আনতে হচ্ছে। কয়েকদিন আগে দশহরা পুজো, ইদুজ্জোহার মত পরবেও এই চরম জলকষ্টের শিকার হতে হয়। এলাকার বাসিন্দাদের অভিযোগ, এই ঘটনা প্রথমবার নয়, বেশ কয়েকবারই এমন হয়েছে। মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সদস্য ফরিয়াদ মল্লিক বলেন, ‘সমস্যার সমাধানে তৎপরতা শুরু হয়েছে। মোটর বিকল হওয়ার কারণেই এই সমস্যা। দ্রুত মেরামতের চেষ্টা হচ্ছে।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!