Advertisement
  • দে । শ ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • মে ৩০, ২০২৩

বিদ্বেষের বিরুদ্ধে সরব নাসিরুদ্দিন, ঘৃণা ছড়ানো একটা ফ্যাশন, নাম না করে বিজেপি সরকারকে তোপ অভিনেতার

আরম্ভ ওয়েব ডেস্ক
বিদ্বেষের বিরুদ্ধে সরব নাসিরুদ্দিন, ঘৃণা ছড়ানো একটা ফ্যাশন,  নাম না করে বিজেপি সরকারকে তোপ অভিনেতার

কেন্দ্রের ক্ষমতাসীন শাসকদলের নীতির বিরুদ্ধে বরাবরই সরব অভিনেতা নাসিরুদ্দিন শাহ। কয়েকদিন আগে মুঘল গার্ডেনের নাম বদল নিয়ে কেন্দ্রীয় সরকারকে তিনি তীব্র কটাক্ষ করেছিলেন। এবার সরাসরি তুললেন বিদ্বেষের অভিযোগ। বললেন, একটি নির্দিষ্ট ধর্মাবলম্বী ব্যক্তিদের টার্গেট করা এখন একটা ফ্যাশন। ভোটে জয় সুনিশ্চিত করতে এসব করা হচ্ছে। নির্বাচন কমিশনের ভূমিকা এক্ষেত্রে নীরব দর্শকের মতো। দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাঁর এ বিস্ফোরক মন্তব্য ইতিমধ্যে সমাজমাধ্যমে আলোড়ন ফেলে দিয়েছে।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে যোগ দেন ‘মাসুম’ খ্যাত অভিনেতা। গত কয়েকবছরে বিভিন্ন স্পর্শকাতর বিষয় নিয়ে প্রচার মূলক ছবি হচ্ছে, তা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে এখনকার সময়কে অত্যন্ত আশঙ্কাজনক বলে মন্তব্য করেন। তাঁর মতে, প্রোপাগাণ্ডা ছবি পুরোপুরি উদ্দেশ্যপ্রনোদিতভাবে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে ভয় ও ঘৃণার পরিবেশ গড়ে তুলতে কাজে লাগানো হয়। এমন পরিস্থিতিতে, শিল্পীর কর্তব্য একটাই হতে পারে আর তা হল নিজের বিশ্বাসে অটল থাকা। যা সত্য বলে মনে করি তার সঙ্গে আপোষ করে এমন কোনো ছবির কাজের সঙ্গে যুক্ত হওয়া উচিত নয়, যার পিছনে নিজের বিবেকের সায় নেই।

নাসিরুদ্দিন মুক্ত চিন্তা চেতনা ও ধর্মনিরপেক্ষতার বলিষ্ঠ প্রবক্তা। প্রথম স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয়বার বিয়ে করেছেন ভিন ধর্মী এক মহিলাকে। নিজের স্ত্রী বা সন্তান কাউকেই ধর্মীয় আদব কায়দায় গড়ে তোলেননি। একাধিক পুরস্কার পেয়েছেন বরেণ্য এ অভিনেতা। নিজের একাধিক ছবিতে সাম্প্রদায়িক বিদ্বেষের বিরুদ্ধে  বক্তব্য পেশ করেছেন। এমন মানুষের কাছে বিভেদ ও বিদ্বেষের রাজনীতি অবাঞ্ছিত হবে—এটাই স্বাভাবিক। বিজেপি ক্ষমতায় আসার পর বহু বার শাসক দলের রোষানলে পড়েছেন। অবদমিত হয়নি তার স্বাধীন কণ্ঠস্বর। সে ধারাই বজায় রাখলেন ‘মির্চি’,’ পার’-এর মতো সমান্তরাল ধারার ছবির বলিষ্ঠ চরিত্রাভিনেতা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!