Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • আগস্ট ১, ২০২৩

মায়ানমার সরকারের ঘোষণায় পাঁচ মামলায় সুকির রেহাই । মুক্তি নিয়ে সংশয় এখনো অব্যাহত

আরম্ভ ওয়েব ডেস্ক
মায়ানমার সরকারের ঘোষণায় পাঁচ মামলায় সুকির রেহাই । মুক্তি নিয়ে সংশয় এখনো অব্যাহত

খানিকটা স্বস্তিতে আউং সান সু কি। দীর্ঘ কারাবাস ও গৃহবন্দীদশার মেয়াদ শেষে তাঁকে ক্ষমা প্রদর্শনের পথে হাঁটল মায়ানমারের জুন্টা সরকার। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহে দেশে বড়ো ধর্মীয় অনুষ্ঠান রয়েছে। সে উপলক্ষেই প্রাক্তন রাষ্ট্রপতিসহ ৭০০০ জন অপরাধীর অপরাধ মকুব করেছে তাঁরা। তবে, মুক্তি পেলেও ভোটে এখনই দাঁড়াতে পারবেন না তিনি। কারণ দেশে জরুরি অবস্থার মেয়াদ আরো বাড়িয়েছে সেনা। তাই এ মুহুর্তে নির্বাচন সম্ভব নয়।

সুকি সম্পূর্ণভাবে রেহাই পেলেন কিনা তা এখনও স্পষ্ট নয়।  মঙ্গলবার চেয়ারম্যান অফ দ্য স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিলের নির্দেশে পাঁচটি অপরাধের অভিযোগ থেকে তিনি ছাড় পেয়েছেন। কিন্তু ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর যখন তাঁকে গ্রেফতার করা হয়েছিল সে সময় তাঁর বিরুদ্ধে ১৯ টি অভিযোগ এনেছিল জুন্টা সরকার।  তাই আপাতত তাঁর সাজা  ছ’বছর কমছে বলে জানা গিয়েছে।  তাই তাঁর মুক্তি নিয়ে ধোঁয়াশা এখনও অব্যাহত রয়েছে ।

আউং সান সুকি মায়ানমারের গণ আন্দোলনের অন্যতম প্রধান নেত্রী। ২০২০ সালে নির্বাচনেও অসংখ্য মানুষের সমর্থন নিয়ে ক্ষমতায় ফিরে এসেছিলেন। কিন্তু পরের বছর সামরিক অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত হন তিনি।  বেশ কয়েকটি গুরুতর অভিযোগে তাঁকে গ্রেফতার করে জুণ্টা সরকার। বলা হয়, ভোটে কারচুপি করে তিনি ক্ষমতায় এসেছেন।  সেই  অপরাধেই তাঁকে ৩৩ বছরের কারাবাসের ঘোষণা করে সে দেশের আদালত। নিষিদ্ধ ঘোষণা করা হয় তাঁর দলকেও । একই সঙ্গে প্রাক্তন রাষ্ট্রপতি মিন্টকেও কারারুদ্ধ করে জুন্টারা জনপ্রিয় নেত্রীর মুক্তি ও নির্বাচনের দাবিতে দীর্ঘদিন দেশের নাগরিক অধিকার কর্মীরা লড়াই চালিয়ে যাচ্ছিলেন । সম্প্রতি, মায়ানমার সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল যে শীঘ্রই দেশে নির্বাচন সংঘটিত হবে। কিন্তু ক্রমবর্ধমান হিংসার কারণ দেখিয়ে আপাতত তা স্থগিত রেখেছে প্রশাসন। এমতাবস্থাইয় সুকির মুক্তি যদি আদৌ বাস্তবে তা সম্ভব হয়, তাহলে দেশে গণতন্ত্র ফেরানোর লড়াই আরো জোরদার হয়ে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!