Advertisement
  • দে । শ
  • মে ২৮, ২০২৫

তীব্র জলসঙ্কটে নাজেহাল নাদনঘাটে

আরম্ভ ওয়েব ডেস্ক
তীব্র জলসঙ্কটে নাজেহাল নাদনঘাটে

দীর্ঘ ৮ মাস টিউবয়েল বিকল। ফলে পানীয় জলের তীব্র সঙ্কট নাদনঘাটের নসরতপুর পঞ্চায়েতের ধোবা গোয়ালপাড়া এলাকার আদিবাসীপাড়ায়। গ্রামের বাসিন্দারা বলেন, গ্রামের দেড়শোর কাছাকাছি পরিবার এই টিউবয়েলের উপরই নির্ভরশীল। টিউবয়েল বিকল হওয়ায় বেশ খানিকটা দূরবর্তী এলাকা থেকে জল বয়ে এনে তেষ্টা মেটানো ও অন্যান্য আনুষঙ্গিক কাজ মেটাতে হচ্ছে। বিষয়টি স্থানীয় পঞ্চায়েতে জানানোর পরেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। তারা আরও বলেন, ‘পঞ্চায়েত থেকে যে ব্যক্তি টিউবওয়েল ঠিক করতে আসেন, তিনি এলাকার বাসিন্দাদের বলেন নিজেদের উদ্যোগে কল সারিয়ে নিতে।’ উল্লেখ্য যে, এলাকার বেশিরভাগ মানুষই দারিদ্র সীমার নিচে বসবাস করেন। নিজেদের উদ্যোগে টিউবয়েল সারিয়ে নেওয়ার মত আর্থিক সামর্থ্য নেই।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!