- দে । শ
- মে ২৬, ২০২৫
বসিরহাটে নজরুল জন্ম জয়ন্তী পালন
কাজি নজরুল ইসলামের জন্মদিন পালন বসিরহাটে। মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বসিরহাট টাউন হলে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক ডাঃ সপ্তর্ষি ব্যানার্জি, ডেপুটি ম্যাজিস্ট্রেট আবু তাহের, মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রমারানী দত্ত প্রমুখ বিশিষ্টজন। অনুষ্ঠানে কাজি নজরুলের জীবন ও সৃষ্টি নিয়ে আলোচনা করে ডেপুটি ম্যাজিস্ট্রেট আবু তাহের কাজি নজরুল ইসলামের দারিদ্র ও কঠিন জীবন সংগ্রামের নানা দিক তুলে ধরেন। তিনি বলেন, ভারত বর্ষের স্বাধীনতা আন্দোলনে নজরুল ইসলামের কবিতা, গান অনুপ্রেরণা দিয়েছে, তেমনি সামপ্রদায়িক সম্প্রীতির অনন্য নজির হয়ে আছে। বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জি বলেন, আজকের এই সামাজিক বিভাজন ও অস্থিরতার দিনে নজরুলের লেখনি সম্প্রীতির নজির হিসেবে আমাদের প্রেরণা হয়ে আছে। আরও ব্যাপক নজরুল চর্চার প্রয়োজন এই সময়ে। এদিন গান, কবিতা, নাচে অংশ নেন স্থানীয় শিল্পী ও ছাত্র ছাত্রীরা।
❤ Support Us






