Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ২০, ২০২৫

পুরুলিয়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা ! লড়ি-গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ৯ বরযাত্রী

আরম্ভ ওয়েব ডেস্ক
পুরুলিয়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা ! লড়ি-গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ৯ বরযাত্রী

পুরুলিয়ার বলরামপুরে শুক্রবার সকালে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। বিয়েবাড়ি থেকে ফেরার পথে ঝাড়খণ্ডের ৯ জন প্রাণ হারিয়েছেন। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া-জামশেদপুর ১৮ নম্বর জাতীয় সড়কের নামশোল এলাকায়। জানা গেছে, একটি বলেরো গাড়িতে করে ঝাড়খণ্ডের নিমডি থানা এলাকার ৯ জন যাত্রী বিয়েবাড়ি থেকে ফিরছিলেন। নামশোল প্রাথমিক বিদ্যালয়ের কাছে এক ভয়াবহ সংঘর্ষ ঘটে তাদের গাড়ির। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ওই সময়, জামশেদপুরের দিক থেকে দ্রুত গতিতে আসা একটি লরি গাড়িটির সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে, বলেরো গাড়িটি সম্পূর্ণরূপে দুমড়ে-মুচড়ে যায় আর লরিটি রাস্তার পাশে উল্টে পড়ে যায়।

এই ঘটনায় স্থানীয়রা প্রথমে উদ্ধারকাজ শুরু করেন। এরপর, বলরামপুর থানার পুলিশ ও প্রশাসন ঘটনাস্থলে পৌঁছায়। গুরুতর আহতদের দ্রুত বাঁশগড় গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা ৯ জনকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশের সূত্রে খবর, নিহতদের সকলের বাড়ি ঝাড়খণ্ডের সরাইকেলা-খরসোয়া জেলার নিমডি থানার মুরু, লকড়ি ও বান্দু গ্রামে। নিহতদের মধ্যে রয়েছেন বৃহস্পতি মাহাত, গুরুপদ মাহাত, শশাঙ্কর মাহাত, বিজয় মাহাত, অজয় মাহাত, কৃষ্ণা মাহাত, স্বপন মাহাত, চন্দ্রমোহন মাহাত ও চিত্তরঞ্জন মাহাত। দুর্ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে, সকালে মুষলধারে বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়াও, অন্য সম্ভাবনা লরি চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন।

দুর্ঘটনার পর, জামশেদপুর-পুরুলিয়া ১৮ নম্বর জাতীয় সড়কে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ ছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি ২টি রাস্তার ধারে সরিয়ে নিয়ে যান চলাচল পুনরায় স্বাভাবিক করে। পুলিশ ক্ষতিগ্রস্ত গাড়ি ও লরিটিকে আটক করেছে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে বলরামপুর থানার পুলিশ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!