- এই মুহূর্তে দে । শ
- এপ্রিল ১০, ২০২৩
চিনের লাল চোখকে ভারতের অমিত চ্যালেঞ্জ, আমাদের সূচাগ্র মেদিনীও স্পর্শ করার ক্ষমতা নেই কারো
অরুণাচলের কিবিথুতে ভাইব্রেণ্ট ভিলেজ প্রোগ্রামের সূচনা। চিনের সর্বশেষ প্রতিক্রিয়া কী ? জিইয়ে রাখবে উত্তেজনা ?
চিনের আপত্তিকে নস্যাৎ করে অরুণাচলে দুদিনের সফরে হাজির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সফরকে ঘিরে সীমান্তের ওপারে গরম হাওয়ায় ঝড় তুলেছে বেজিং। ওদের বিদেশ মন্ত্রী মাও নিং গত সপ্তাহে বলেছিলেন, কিবিথু গ্রামের কিছু অংশ ভারতের নয়, আমাদের। জাংনানে ভারতীয় আধিকারিকদের সফর গাজোয়ারি পদক্ষেপ, যা চিনের আঞ্চলিক সার্বভৌমত্বকে লঙ্ঘন করছে।
চিন অরুণাচলের ১১ টি ভৌগোলিক এলাকার নাম বদলে দিয়েছে। এরপরেই দিল্লি তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে। তাতেও চিনের বাড়াবাড়ির বিরাম নেই। অনবরত উত্তেজনা বাড়াচ্ছে। বিরূপ প্রতিক্রিয়ায় ভারত বলেছে আমরা প্রতিবেশীদের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। সোমবার অরুণাচল সফর শুরু করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। দিনের শুরুতেই কিবিথু গ্রামে ভাইব্রেণ্ট ভিলেজ প্রোগ্রামের উদ্বোধন করতে গিয়ে বলেছেন, আমাদের এক ইঞ্চি জমিও কেউ দখল করতে পারবে না। কিবিথু থেকে ভারত-চিনের সীমান্ত কুল্যে ১ কিলোমিটার। উপজাতি অধ্যুষিত গ্রাম। নিয়ন্ত্রণরেখার ওপারে চিনের লাল ফৌজ, এপারে ভারতীয় সেনার সুদৃঢ় অবস্থান। এসব এলাকা নিয়ে চিন ভারতের সংঘর্ষ কখনো হয়নি। ভারত আগ বাড়িয়ে ঝুঁকি নেয়নি। কিন্তু চিনই সবসময় অরুণাচলের জনপদ আর জমির ওপর তার নিয়ন্ত্রণের দাবিদার। ভারতের অভিজ্ঞতা সুখকর নয়। তবু, নিজের ভূমিরক্ষার অঙ্গীকার তার সুদৃঢ় । প্রথম ভারত-চিন যুদ্ধে রহস্যজনকভাবে পণ্ডিত জওহরলাল নেহেরু বলিষ্ঠ অবস্থান দেখাতে পারেননি। একারণে তাকে বহুদলীয় নিন্দার সম্মুখীন হতে হয়েছিল। আকাশপথে ভারতীয় সীমার এপারেও তখন ঢুকে পড়ে লাল ফৌজের বিমান সেনারা। সে এক দুর্বিষহ অতীত। আন্তর্জাতিক জনমতের চাপে পিছিয়ে যায় মাওসে তুং-এর সশস্ত্র যোদ্ধারা । এরপর ভারত-চিন সরাসরি সংঘর্ষে জড়ায়নি। চিন নজর যতই তীক্ষ্ণ করুক না কেন, যতই তার অস্ত্রবল ও সেনাবলে বাহাদুরি দেখাক না কেন, ভারত বাহুবলী চিনের রঞ্জিত, অতিরঞ্জিত বাড়াবাড়িকে বিলকুল আমল দেয়নি। ইতিমধ্যে ভারতের সমর সরঞ্জান অনেক বেড়েছে। বেড়েছে তার আত্মরক্ষার সাহস ও দুঃসাহস। দেশের এই কঠোর মনোভাবকেই তর্জনী উঁচিয়ে, খানিকটা নমনীয় ভঙ্গিতেও আবার জানিয়ে দিলেন অমিত শাহ ।
আজ সীমান্তরেখার নিকটবর্তী গ্রামে অমিতের প্রথম রাত্রিবাস। ভারতীয় সেনাদের সঙ্গেও তাঁর কথা হতে পারে। সেনাটহল চলছে। নতুন ৪৭ টি চেকিং পোস্ট তৈরি হয়েছে। নৈশ টহলের ব্যবস্থা আগের চেয়ে অনেক বেশি জোরদার।
❤ Support Us







