Advertisement
  • দে । শ
  • আগস্ট ২১, ২০২৩

যুদ্ধ পরিস্থিতি কি আসন্ন ? যৌথ সামরিক মহড়াকে ঘিরে তৎপর চিন বন্ধু কিম্

আরম্ভ ওয়েব ডেস্ক
যুদ্ধ পরিস্থিতি কি আসন্ন ? যৌথ সামরিক মহড়াকে ঘিরে তৎপর চিন বন্ধু কিম্

যুদ্ধ পরিস্থিতি কি আসন্ন ? মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া শুরু করতেই উত্তর কেরিয়ার দাম্ভিক প্রেসিডেন্ট কিম জং অতি তৎপর হয়ে উঠেছেন। নৌবাহিনীর গুরুত্বপূর্ণ ঘাঁটি পরিদর্শন করেছেন এবং দূর থেকে খতিয়ে দেখলেন, দূরপাল্লার বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপন।

উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ সোমবার বলেছেন, নৌবহরের ডেকে দাড়িয়ে ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপন প্রেসিডেন্ট কিম। পাশাপাশি হুমকি দিয়েছেন, মার্কিন মদতপুষ্ট সামরিক মহড়ার উপযুক্ত জবাব দেবে উত্তর কোরিয়া।কিমকে তখন চারদিক থেকে ঘিরে রেখেছিলেন সেনা বাহিনীর উচ্চপদস্থ অফিসারেরা।কিমের নৌঘাঁটি সফরকে ঘিরে ব্যাপক তৎপরতা দেখা দিয়েছে। বহু দেশ আশু যুদ্ধের আশঙ্কা করেছে।

দক্ষিণ ও কোরিয়ার মধ্যে যুদ্ধ শুরু হলে সরাসরি চিন জড়িয়ে পড়বে। ভারত কতটা নিরপেক্ষ থাকতে পারবে, তা ভাবনার বিষয়। উত্তেজনা বাড়বে প্রশান্ত মহাসাগরীয় এলাকায়। অস্ট্রেলিয়া, জাপানও চুপ করে থাকবে না। ভারত বহুদিন থেকে এলাকার সমুদ্রপথে অবাধ বাণিজ্য চলাচল দাবি করে আসছে। প্রশান্ত মহাসাগরীয় এলাকার অন্তর্ভূক্ত বিশ্বের ৫২টি দেশ।এর সঙ্গে চিন রাশিয়া সরাসরি জড়িত। চিন ও উত্তর কোরিয়ার সামরিক মহড়াকে আমেরিকার উসকানি মনে করছে বহু দেশ। একি শুধু উসকানিমূলক পদক্ষেপ ? না মহড়া দীর্ঘায়িত করে নতুন যুদ্ধ পরিস্থিতি তৈরি করতে চায় রুশ-ইউক্রেন যুদ্ধে কোনঠাসা বাইডেন প্রশাসন? বহু চেষ্টা করেও রাশিয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্বজনমত তৈরি করতে পারেনি। ভারত তার স্বার্থ সংলিষ্ট নিরপেক্ষতা বজায় রেখেছে। যুদ্ধবাজ পুতিনের মতোই আঁকড়ে ধরেছেন চিনকে। তাঁকে বিচ্ছিন্ন করতে হলে চিনকে সমুদ্র যুদ্ধ কিংবা  যুদ্ধ পরিস্থিতিতে আটকে রাখা ছাড়া আমেরিকার উপায় কী ?


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!