Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • মার্চ ৮, ২০২২

পিপলস পার্টির হুমকি: ২৪ ঘণ্টা মধ্যে গদি ছাড়ুন ইমরান খান ।

সংসদে অনাস্থা আনার হুঙ্কার বিলাওয়ালের ।

আরম্ভ ওয়েব ডেস্ক
পিপলস পার্টির হুমকি: ২৪ ঘণ্টা মধ্যে গদি ছাড়ুন ইমরান খান ।

২৪ ঘণ্টার মধ্যে পাকস্তানের প্রধান ইমরান খানকে গদি ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি। গদি না ছাড়লে তাঁর বিরুদ্ধে সংসদে অনাস্থা প্রস্তাব আনা হবে ।সোমবার ক্ষোভ উগরে দিতে দিয়ে বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন, ইমরান খান ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তান ক্রমাগত আর্থিক সঙ্কটের মুখে পড়ছে । তাঁর অবস্থান ‘পুতুল’-এর মতো । গদিতে থেকেও নেই । বিপুল ঋণে ডুবছে দেশের অর্থনীতি। ঋণের পরিমাণ আগের তুলনায় তিন গুণ বেশি । গত নভেম্বরে মুদ্রাস্ফীতির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। এটি একটি রেকর্ড। পাকিস্তানের সাধারণ মানুষ ওঁর ভুলের খেসারত আর দিতে আর রাজি নন । ‘

অবিলম্বে প্রধানমন্ত্রীকে গদি ছাড়তে হবে। ইমরানপন্থীদের দাবি, ইমরান খানকে গদি যদি ছাড়তে হয়, তাহলে তেহরিক-ই-ইনসাফ পার্টি নতুন করে আন্দোলন শুরু করবে । এই দাবি উড়িয়ে দিয়ে জারদারি ও বেনজির পুত্র হুমকি দিয়েছেন, রাওয়ালপিণ্ডির এক শয়তান নাকি বলেছে, গদি হারালেও ইমরান খান বাড়িতে বসে থাকবেন না । কথাটা ভুল নয় । ইমরানকে জেলেই থাকতে হবে । বিদেশি তহবিল মামলায় তাঁকে জবাবদিহি করতে হবে।

এরকম পরিস্থিতিতেও ইমরান খান আত্মবিশ্বাসী । তাঁর দাবি বিরোধীরা অনাস্থা প্রস্তাব আনলে তাদেরই মুখ পুড়বে। সরকার টিকে যাবে। আস্থা বাড়বে জনগনের। গত কয়েক মাস জুড়ে আন্দোলন ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন বিরোধীরা। লাভ হয়নি । সংহত আন্দোলন বলতে যা বোঝায়, তা থেকে তাঁরা অনেক দূরে । ইমরান খানের বিরুদ্ধে ক্ষোভ বাড়লেও তাঁর গদি উল্টে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি । বিরোধীরা জোট বেঁধে রাস্তায় নামতে পারেনি। আন্দোলন চালিয়ে যাওয়ার মতো শক্তিমান নেতা কোথায়? বিলাওয়ালের সে অভিজ্ঞতা নেই । পেছনে ব্যাপক জনসমর্থনও নেই । সামরিক আমলাতন্ত্র ইমরান খানের পাশে আছে। জটিল পরিস্থিতি তৈরি না হলে তারা পাশে থাকবে।


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!