Advertisement
  • দে । শ
  • মার্চ ৪, ২০২৩

বামফ্রণ্টের অভিযোগ, ত্রিপুরায় বিজেপির ব্যাপক সন্ত্রাস। এ পর্যন্ত ৫০ হিংসাত্মক ঘটনার শিকার রাজ্য। রেহাই নেই কং-ত্রিপ্রারও

আরম্ভ ওয়েব ডেস্ক
বামফ্রণ্টের অভিযোগ, ত্রিপুরায় বিজেপির ব্যাপক সন্ত্রাস। এ পর্যন্ত ৫০ হিংসাত্মক ঘটনার শিকার রাজ্য। রেহাই নেই কং-ত্রিপ্রারও

ত্রিপুরায় বিরোধীদের উপর বিজেপি লাগাতারভাবে সন্ত্রাস চালাচ্ছে। রাজ্য বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরে শাসকদল বিজেপির বিরুদ্ধে অন্তত ৫০টি হিংসাত্মক ঘটনার অভিযোগ উঠেছে। রাজধানী আগরতলা  এবং সংলগ্ন এলাকায় বিরোধীদের উপর শাসকদলের আক্রমণ চলছে ।

 পুলিশ সন্ত্রাসের ঘটনাগুলিকে খাটো করে দেখছে। তাঁদের দাবি, গুরুতর হিংসার কোনো ঘটনা ঘটেনি। ছোটখাটো  ঘটনা ঘটেছে। শাসকদলের  সঙ্গে বিরোধী রাজনৈতিক দলের সমর্থকদের গোলমাল  নিয়ে  ইতিমধ্যে চারটি মামলা দায়ের হয়েছে । আটক ২২জন।বামপন্থীদের দাবি, সন্ত্রাস ছড়াচ্ছে বিজেপি কর্মীরা। অবিলম্বে, দোষীদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে।

২০১৮ সালেও  বিধানসভা নির্বাচনে জয়ের পরে একইভাবে সন্ত্রাস চালায়  বিজেপি। আক্রান্ত হন  বিরোধী নেতা-কর্মী-সমর্থকরা।  বহু জ্বাায়গায়  সিপিএমের পার্টি অফিস গুঁড়িয়ে   দেওয়া হয়। মার্ক্স-লেনিনের মূর্তিও রেহাই পায়নি। এবার একই ধরনের  হিংসার পুনরাবৃত্তি বইছে। ভোটের ফল বেরোতেই সিপিএম কর্মী-সমর্থকদের ওপর আক্রমণ চলছে। অন্যান্য বিরোধী  দলের কর্মী-সমর্থকরাও আক্রান্ত। কংগ্রেস ও ত্রিপ্রা মথা পার্টির সদস্যদের রেহাই নেই। তবে, তাদের দুই পার্টির পক্ষ থেকে এ পর্যন্ত কোনো  অভিযোগ ওঠেনি। 

রাজ্য বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর সংবাদমাধ্যমকে  বলেছেন, গত পাঁচ বছর  বিজেপি ত্রিপুরায় অপশাসন চালিয়েছে। এবার  নির্বাচনী ফলাফলে দেখা যাচ্ছে, ভোটারদের ৬০ শতাংশ বিজেপিকে ভোট দেননি। তাঁদের বিরুদ্ধে  বিপুল সংখ্যক ভোট পড়া সত্ত্বেও  ভোট কাটাকাটির জন্য  বিজেপিবিরোধী প্রার্থীরা যৎসামান্য ভোটের ব্যবধানে হেরেছেন । এতেই বিজেপি ক্ষুব্ধ, তাঁরা বিরোধীশক্তির ওপর ঝাঁপিয়ে পড়েছে।  রাবার বাগান পুড়িয়ে দিচ্ছে। বিরোধীদের মারধর করা হচ্ছে। জোর করে দোকানপাটের ঝাঁপ ফেলতে বাধ্য করা হচ্ছে।  


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!