Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • মার্চ ২৫, ২০২২

শুরুতেই অধিবেশন মুলতুবি । ঝুলেই রইল ইমরান বিরোধী অনাস্থা।

আরম্ভ ওয়েব ডেস্ক
শুরুতেই অধিবেশন মুলতুবি । ঝুলেই রইল  ইমরান বিরোধী অনাস্থা।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে মসনদ থেকে সরাতে অনাস্থা প্রস্তাব এনেছেন সম্মেলিত বিরোধীরা । আজ সংসদের অধিবেশনে ভোটাভুটি হওয়ার কথা ছিল কিন্তু শুরুতেই সভাটি মুলতুবি করে দেন স্পিকার আসাদ কাইজার। জঙ্গি হামলায় পেশোয়ারে নিহত সাংসদদের উদ্দেশে প্রার্থনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে জানিয়ে দেন তিনি, অনাস্থা-আলোচনা সোমবার বিকেল ৪টে পর্যন্ত মুলতুবি থাকবে । মৃত সাংসদদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।

ইমরানকে গদিচ্যূত করতে অতীতের এমআরডি আন্দোলনের মতো ঐক্যবদ্ধ প্রয়াসের লক্ষণ নেই। বিরোধীরা করোনা ও করোনাত্তর অর্থনৈতিক দুর্যোগ, আইনশূঙ্খলার অবনতি, পরপর সন্ত্রাসী হামলার জন্য ইমরানকে দায়ী করে তাঁকে ক্ষমতা থেকে সরে যাওয়ার ডাক দিয়েছেন। অনাস্থাও এনেছেন। ইমরানের আলটপকা মন্তব্যে তাঁদের ক্ষোভ বেড়েছে। ক্ষমতার নেপথ্য শক্তি সামরিক নেতূত্বও ইমরানের উপর অসন্তুষ্ট। তাঁরা তাঁকে গদি ছাড়ার নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছেন। এরকম পরিস্থিতিতে ইমরান ভারতের বিদেশ নীতি ও সেনাবাহিনীর প্রশংসা করে তাঁর দেশের সেনা কর্তূপক্ষকে আরও বেশি চটিয়ে দিয়েছেন । এসব কারণেই অনুমান করা হচ্ছে ইমরানের বিরুদ্ধে পঞ্জিভূত অসন্তোষে পাক সেনার নেপথ্য হাত জেগে উঠেছে । শুধু অনাস্থা এনে ইমরানকে গদিচ্যূত করা এই মুহূর্তে সম্ভব নয়। সংসদে তাঁর দলের শক্তি বেশি। হ্যাঁ, যদি সামরিক নেতূত্বের ইঙ্গিতে কেউ কেউ অনাস্থা ভোটে নিরবতা অবলম্বন করেন, তা হলে ইমরানের রাজনৈতিক সঙ্কট প্রকট হয়ে উঠবে। তবে এ সবই জল্পনার বিষয়। রাজনীতির স্থিতিকে অস্থিতি কতটা দখল করবে, বিরোধীদের ঐক্য এবং সেনা নেতূত্বের তৎপরতার উপর তা নির্ভর করছে ।

ইউক্রেন ইস্যুতে ইমরান আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের সমালোচনা করে নিজের শক্তি ভীতকে নড়বড়ে করে তুলেছেন । সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া মার্কিনপন্থী বলে সুপরিচিত, পরিস্থিতির বাধ্যবাধকতায় তিনি বেইজিংয়েরও ঘনিষ্ঠ। ইমরানের সঙ্গে চিনের সুসম্পর্ক সর্বজনবিদিত। কিন্তু চিন কোনো বিদেশের শীর্ষ নেতূত্বের রদ বদলে সাধারণত নাক গলায় না। ইমরানের পাশে তারা কতটা থাকবে, বলা মুশকিল । পাকিস্তানের গদি বদলে চিনের সঙ্গে তার সম্পর্ক বদলাবে না। ইসলামাবাদকে বেইজিং ব্যাপক অর্থ সাহায্য করছে । পাকিস্তানের রাস্তা প্রকল্পে চিনের বিনিয়োগ সর্বোচ্চ। আন্তজার্তিক রাজনীতি পাকিস্তানকে নিয়ে একদম চিন্তিত নয়। বাধ্যতামূলক ভাবেই ইসলামাবাদকে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নে নির্ভর করতে হবে ।

পাক সেনার সর্বশক্তিমান নায়ক জেনারেল বাজওয়া ইমরানকে পদত্যাগ করার পরামর্শ দিয়েছেন। বাজওয়াকে বিলকুল আমল দেননি প্রধানমন্ত্রী । এখানেও ইমরান খানের সঙ্কট বাড়ল । ইমরানকে সরিয়ে সামরিক জান্তা কি পুনরায় ক্ষমতা দখল করবে —এটাও এক গুরুতর প্রশ্ন । প্রশ্নের উত্তর এখনও রহস্যময়।

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!