Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুলাই ৬, ২০২৩

শুক্রবার সকালেই মুর্শিদাবাদের নির্বাচনী সন্ত্রাস কবলিত এলাকায় যাচ্ছেন রাজ্যপাল

আরম্ভ ওয়েব ডেস্ক
শুক্রবার সকালেই মুর্শিদাবাদের নির্বাচনী সন্ত্রাস কবলিত এলাকায় যাচ্ছেন রাজ্যপাল

ভোটের ঠিক একদিন আগে অর্থাৎ ৭ জুলাই রাজ্যপাল সি ভি আনন্দ বোস মুর্শিদাবাদ যাচ্ছেন। শুক্রবার সকালেই রাজভবন থেকে রাজ্যপাল সেটা আমাদের উদ্দেশ্যে রওনা দেবেন। মুর্শিদাবাদে গিয়ে তিনি বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, খরগ্রাম ইত্যাদি জায়গায় যাবেন। মূলত পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে মুর্শিদাবাদের যে সমস্ত জায়গায় সন্ত্রাস, বোমাবাজি,গুলি চালনা এবং প্রানানীর ঘটনা ঘটেছে সেই সমস্ত জায়গায় রাজ্যপাল পৌঁছবেন এবং আক্রান্তদের এবং নিহতদের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলবেন।

এর আগেও আমরা দেখেছি ভাঙড়, ক্যানিং, কোচবিহার ইত্যাদি জায়গায় সন্ত্রাস এবং প্রাণহানির ঘটনা ঘটার পর রাজ্যপাল নিজে সেই সব জায়গায় পৌঁছে গিয়েছিলেন এবং আক্রান্তদের সঙ্গে ও নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেছেন তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। সদ্য বাসন্তীতে তৃণমূল নেতার খুন হওয়ার ঘটনায় ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন রাজ্যপাল। ক্যানিংয়ের শেষ দপ্তরের বাংলায় নিহত তৃণমূল নেতার কন্যা মানোয়ারা পিয়াদাকে ডেকে তাঁর সঙ্গে কথা বলেন,আশ্বাস দেন এবং আর্থিক সাহায্য করেন। এই মানোয়ারা পিয়াদা এবার পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের প্রার্থী। বাবার খুনে জন্য মাদার তৃণমূলের বিরুদ্ধে রাজ্যপালের কাছে অভিযোগ করেন মানোয়ারা। রাজ্য পুলিশে তাঁর ভরসা নেই জানিয়ে বাবার মৃত্যুর জন্য সিবিআই তদন্ত দাবি করে বলেন, বাবা ২ বছর ধরে ফোনে প্রাণ নাশের হুমকি পেয়ে পুলিশকে জানালেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি।
এবার রাজ্যপাল ভোটের ১ দিন আগে মুর্শিদাবাদের হিংসা বিদ্ধস্ত এলাকা সরেজমিনে খতিয়ে দেখতে যাচ্ছেন।
তবে রাজ্যপালের এই মুর্শিদাবাদ যাওয়াকে এবং তাঁর এই অতিসক্রিয়তাকে তীব্র ভাষায় সমালোচনা করছে তৃণমূল নেতৃত্ব।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!