Advertisement
  • দে । শ
  • জুলাই ১৪, ২০২৩

ভোট মিটতেই কেন্দ্রের কাছে বাহিনীর খরচ বাবদ ৩৫০ কোটি চাইল রাজ্য

আরম্ভ ওয়েব ডেস্ক
ভোট মিটতেই কেন্দ্রের কাছে বাহিনীর খরচ বাবদ ৩৫০ কোটি চাইল রাজ্য

রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত নির্বাচন হয়েছে আদালতের নির্দেশে। এবার কেন্দ্রীয় বাহিনীর জন্য খরচ বাবদ ৩৫০ কোটি টাকা চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে চিঠি পাঠাল রাজ্য নির্বাচন কমিশন। রাজ্যে নির্বাচন ঘোষণা থেকে শুরু করে মনোনয়ন পর্ব, ভোট, ভোট গণনা নিয়ে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে রাজ্য নির্বাচন কমিশন। ভোট হিংসায় মৃত্যুর তথ্য সঠিক ভাবে এখনও দিতে পারছে না রাজ্য নির্বাচন কমিশন। আদালতে ভোট সংক্রান্ত মামলায় হাজিরা নি দিয়ে দিনের পর দিন কাটিয়ে দেওয়া রাজ্য নির্বাচন কমিশন কিন্তু ভোট মিটতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে বাহিনী পরিচালনার হিসেবে দিতে দেরি করল না। বিরোধীদের অভিযোগ, কমিশন সব দিকে বিপর্যস্ত, ব্যর্থ, তবে দেন পাওনার বিষয়ে খুব সজাগ। এই ঘোরছের টাকা রাজ্যে বাহিনী অজস্র পর থেকে ভোট ও গণনা পর্যন্ত। এর পর আরও যে ১০ দিন বাহিনী থাকবে তার খরচ আলাদা।

আদালতের নির্দেশে ও রাজ্য নির্বাচন কমিশনের দাবি ৮২২ কোম্পানির মধ্যে ৭০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এসেছে। প্রতি কোম্পানিতে ১০০ জন করে ধরে ৭০ হাজার জওয়ান রাজ্যে এসেছে। তাদের খাবার, থাকার ব্যবস্থা, গাড়ির তেল ইত্যাদি মিলিয়ে ৩৫০ কোটি টাকার বিল রাজ্য নির্বাচন কমিশন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পাঠিয়েছে। এবার ভোট শুরুর সময় থেকেই জেলার কাছে রাজ্য প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যাতে সঠিক ভাবে হিসেবে অনুযায়ী বাহিনীর হিসেবে তৈরী করে পাঠান হয়। সেই অনুযায়ী হিসেবে জেলা থেকে এসেছে, তার ভিত্তিতেই ৩৫০ কোটি টাকার হিসেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পাঠান হয়েছে।

প্রসঙ্গত কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া নিয়ে রাজ্য সরকার বারংবার প্রশ্ন তুলে আসছে। এই আবহে রাজ্যের কাছেও অতীতে কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসার খরচ বাবদ রাজ্যের কাছে কেন্দ্র ১৮৫২ কোটি টাকা পায় রাজ্যের কাছে। এই টাকা সুদে বেড়ে এখন আরও বেশি হয়েছে। এই টাকা কেন্দ্র রাজ্যের কাছে চাওয়ার পর রাজ্য কেন্দ্রকে জানিয়ে দিয়েছে, রাজ্য নিজে থেকে বাহিনী চায়নি। জাতীয় নির্বাচন কমিশন রাজ্যে বাহিনী পাঠিয়েছে। তাই খরচের বিষয়টা তাদেরই দেখা উচিত।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!