Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • এপ্রিল ২৩, ২০২৫

পহেলগাঁওয়ে হামলার ৪ জঙ্গির ছবি প্রকাশ করল গোয়েন্দা সংস্থা, খোঁজ মিলল মূল চক্রীর।স্তব্ধ শ্রীনগর, নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে অর্থ সহয়াতার ঘোষণা মুখ্যমন্ত্রী ওমরের

আরম্ভ ওয়েব ডেস্ক
পহেলগাঁওয়ে হামলার ৪ জঙ্গির ছবি প্রকাশ করল গোয়েন্দা সংস্থা, খোঁজ মিলল মূল চক্রীর।স্তব্ধ শ্রীনগর, নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে অর্থ সহয়াতার ঘোষণা মুখ্যমন্ত্রী ওমরের

নিষিদ্ধ পাক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার শাখা সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ গতকালের হামলার দায় স্বীকার করেছে। এই ঘটনার সঙ্গে জড়িত চারজন জঙ্গীর ছবি প্রকাশ করেছে নিরাপত্তা সংস্থাগুলি। সূত্র অনুযায়ী, হামলাকারীদের মধ্যে তিনজনের নাম জানা গেছে, আসিফ ফৌজি, সুলেমান শাহ আর আবু তালহা। লস্কর-এর শীর্ষ কমান্ডার সাইফুল্লাহ কাসুরি ওরফে খালিদ-কে পহেলগাঁও হামলার অন্যতম পরিকল্পনাকারী হিসেবে সন্দেহ করা হচ্ছে।

গতকাল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ হামলায় ২৬ জন পর্যটক নিহত হয়েছেন। বুধবার, এই ঘটনার সঙ্গে জড়িত চারজন জঙ্গীর ছবি প্রকাশ করেছে নিরাপত্তা সংস্থাগুলি। সূত্র অনুযায়ী, হামলাকারীদের মধ্যে তিনজনের নাম জানা গেছে, আসিফ ফৌজি, সুলেমান শাহ আর আবু তালহা। ছবিতে দেখা যাচ্ছে, ওই জঙ্গীদের এ কে-৪৭ রাইফেল আর এম-৪ রাইফেল রয়েছে। গোয়েন্দা সংস্থাগুলির দাবি, এরা সকলেই লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত। এঁদের মধ্যে ২ জন বিদেশি বলে সন্দেহ করা হচ্ছে। গোটা দেশ যখন মর্মান্তিক ঘটনার ধাক্কা সামলাতে লড়ছে, সে সময়েই নিরাপত্তা বাহিনী হামলার পিছনের চক্রন্তকারীদের চিহ্নিত করতে ও তাঁদের ধরতে তৎপর।

ইন্ডিয়া টুডে, দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস এবং দ্য টাইমস অব ইন্ডিয়া-র প্রতিবেদনে বলা হয়েছে, লস্করের-এর শীর্ষ কমান্ডার সাইফুল্লাহ কাসুরি ওরফে খালিদ-কে পহেলগাঁও হামলার অন্যতম পরিকল্পনাকারী হিসেবে সন্দেহ করা হচ্ছে। এই তথ্য একটি গোয়েন্দা মূল্যায়নের ভিত্তিতে প্রকাশ করা হয়েছে। সাইফুল্লাহ খালিদ ওরফে কাসুরি হলেন লস্কর-ই-তৈবার একজন শীর্ষ কমান্ডার। তিনি পাকিস্তানের পেশোয়ারে অবস্থিত লস্কর-ই-তৈবার এর সদর দপ্তরের প্রধান বলেও জানা গেছে। এছাড়াও তিনি জামাত-উদ-দাওয়া-এর মধ্য পাঞ্জাব প্রদেশ সমন্বয় কমিটির সদস্য হিসেবে কাজ করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সংবাদমাধ্যম সূত্রে আরো জানা যাচ্ছে, এই হামলার পিছনে রাওয়ালকোট-ভিত্তিক লস্করের আরো দুই কমান্ডার, তাদের মধ্যে একজন হলেন আবু মুসা, তাঁদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।

গতকালের হামলার পর লস্কর-ই-তৈবার শাখা সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ এই হামলার দায় স্বীকার করে। গতকালই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশ্মীর পৌঁছেছেন। লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এবং মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার পরিস্থিতি সম্পর্কে পর্যালোচনা করেছেন। অন্যদিকে ঘটনার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সৌদি আরব সফরে ছিলেন। সফর সংক্ষিপ্ত করে তিনি দেশে ফিরে এসেছেন। তিনি এই সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করে বলেছেন, ‘এই বর্বরোচিত ঘটনার পেছনে যারা রয়েছে, তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে…তাদের ক্ষমা করা হবে না ! তাদের অশুভ উদ্দেশ্য কখনও সফল হবে না। সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের সংকল্প অটুট, এরপর তা আরো দৃঢ় হবে।’

আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘ পহেলগাঁওয়েসন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করলাম। ভারত কখনো সন্ত্রাসের কাছে মাথানত করবে না। এই নৃশংস হামলার দোষীদের কোনওভাবেই রেহাই দেওয়া হবে না।’ নিহতদের ব্যক্তিদের দেহ তাঁদের বাড়িতে পাঠানো হচ্ছে। অন্য পর্যটকদের নিরাপদে বাড়ি ফেরার জন্য বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়, বিমান সংস্থাগুলিকে টিকিটের মূল্য নিয়ন্ত্রণে রাখার নির্দেশ দিয়েছে। এ ঘটনার পর দিল্লি -মুম্বাই সহ দেশের বিভিন্ন প্রধান শহরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

পহেলগাঁও হামলার তীব্র নিন্দা এবং নিহত ও আহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন জম্মুকাশ্মীরের মুখ্যমন্ত্রী ।ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের তরফে এক টুইটবার্তায় গোটা ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে, নিহত এবং আহত পরিবার গুলিকে আর্থিক সহায়তার ঘোষণাও করা হয়েছে । নিহতদের পরিবার পিছু এককালীন দশ লক্ষ টাকা এবং আহতদরে ২ লক্ষ টাকা করে দেওয়া হবে ।

বুধবার সকাল থেকেই স্তব্ধ গোটা উপত্যকা । পহেলগাঁও হামলার নিন্দায় নানা জায়গায় বেড়িয়েছে শান্তিপূর্ণ মিছিল । বেসরকারি স্কুল, দোকান বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে উপত্যকার বাসিন্দার । তবে পাহাড়ে ঘুরতে যাওয়া পর্যটকদের জন্য সমস্ত পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সেরাজ্যের বাণিজ্য সংগঠন গুলো ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!