- দে । শ প্রচ্ছদ রচনা
- মার্চ ৬, ২০২৪
নতুন মোট্রো লাইন উদ্বোধনের পরই বারাসত জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বললেন বাংলায় ‘সন্দেশখালি’ ঝড় উঠবে
সন্দেশখালির দোর্দণ্ডপ্রতাপ নেতা শেখ শাহজাহানের হেফাজত নিয়ে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার লড়াইয়ের আবহের মাঝেই আজ বারাসতে জনসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে সবচেয়ে বড় আলোচনার কেন্দ্র হিসাবে আবির্ভূত হয়েছে সন্দেশখালি। আজ প্রধানমন্ত্রীর সভায় সন্দেশখালির অসংখ্য মহিলা হাজির হয়েছেন। যারা শাহজাহানের নেতৃত্বে স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে যৌন হয়রানি, জমি দখল ও তোলাবাজির অভিযোগে খবরের শিরোনামে এসেছেন। বিজেপি সন্দেশখালি থেকে এই নির্যাতিত মহিলাদের প্রধানমন্ত্রীর সভায় নিয়ে এসেছে।
বারাসতের সভা মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, তৃণমূলকে অপমানের শিক্ষা দিতে নারীশক্তি পথে নেমেছে ।নারীশক্তির এই অপমান শুধু সন্দেশখালিতে সীমিত থাকবে না। গোটা বাংলাতে সন্দেশখালির ঝড় উঠবে।
#WATCH | West Bengal: At the women's rally in Barasat, North 24 Parganas district, PM Modi says "Seeing NDA forming its govt in the Centre, the INDI Alliance has begun to shake now. They have started hurling abuses at me now. They are asking about my family. They're saying I talk… pic.twitter.com/XPZP8uD5Ej
— ANI (@ANI) March 6, 2024
শাহজাহানের হেফাজত নিয়ে সিবিআই এবং রাজ্য পুলিশের মধ্যে সংঘর্ষের মধ্যেই প্রধানমন্ত্রীর বাংলা সফর। ৫৫ দিন পলাতক থাকার পরে গ্রেপ্তার হয়েছেন শাহজাহান। তৃণমূল কংগ্রেস তাঁকে বহিষ্কার করেছে। বর্তমানে শাহজাহান রাজ্য পুলিশের হেফাজতে রয়েছেন। বিজেপি অভিযোগ করেছে যে, কেন্দ্রীয় সংস্থা তাঁকে হেফাজতে না নেওয়া পর্যন্ত সন্দেশখালির মানুষ দ্বীপের বিচার পাবেন না।
এদিন সকালে হাওড়া ময়দান পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সকাল ১০টা১০ মিনিট নাগাদ তিনি ধর্মতলা পৌঁছন। সেখান আনুষ্ঠানিক উদ্বোধনের পর মেট্রো চেপে হাওড়া ময়দানে যান। সঙ্গে কিছু স্কুল পড়ুয়া ছিল। একইসঙ্গে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো পরিষেবা এবং তারাতলা থেকে মাঝেরহাট পর্যন্ত সম্প্রসারিত রুটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
#WATCH | West Bengal: Prime Minister Narendra Modi greeted by a crowd of supporters amid loud cheers of 'Modi Modi' and 'Jai Shree Ram' in Kolkata.
PM Modi inaugurated India's first underwater metro rail service, a short while ago. pic.twitter.com/RUboFpc6CQ
— ANI (@ANI) March 6, 2024
এরপর হাওড়া থেকে হেলিকপ্টারে করে দমদম বিমানবন্দরে নামেন। সেখান থেকে সড়কপথে বারাসতের কাছারি ময়দানে জনসভায় যোগ দেন। নৌকা, বাসে করে সন্দেশখালির বিভিন্ন জায়গা থেকে মহিলা প্রধানমন্ত্রীর জনসভায় আসেন। সভায় যোগ দিতে আসা মহিলাদের বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হয়। আটকে দেওয়া হয় বিজেপি সমর্থকদের বাস। প্রতিবাদে বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করেন বিজেপি কর্মী-সমর্থকরা। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বারাসতে প্রধানমন্ত্রীর সভা মঞ্চে হাজির হন রূপা গঙ্গোপাধ্যায়, অঞ্জনা বসু। সঞ্চালনা করেন বিজেপি-র নেত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পাল। এছাড়াও রয়েছেন লকেট চট্টোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা।
#WATCH | West Bengal: Prime Minister Narendra Modi felicitated during his women's rally at Barasat, North 24 Parganas district. pic.twitter.com/n4D7AGvjzq
— ANI (@ANI) March 6, 2024
❤ Support Us






