Advertisement
  • দে । শ
  • মে ১৩, ২০২৫

আদমপুর বিমানঘাঁটি প্রধানমন্ত্রী, দেখা করলেন জওয়ানদের সঙ্গে

আরম্ভ ওয়েব ডেস্ক
আদমপুর বিমানঘাঁটি প্রধানমন্ত্রী, দেখা করলেন জওয়ানদের সঙ্গে

ভারতীয় বায়ুসেনার আদমপুর এয়ারবেস পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । পাঞ্জাবে, পাক সীমান্তবর্তী এই যুদ্ধ বিমান ঘাঁটিতে ভারতীয় বায়ুসেনার জওয়নাদের সঙ্গে কথা বলেন তিনি । ৭ মে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়াগায় মিসাইল দিয়ে গুড়িয়ে দেয় ভারত । ওইসব অঞ্চলে পাক সেনা মদতে জঙ্গি প্রশিক্ষণ চলতো বলে অভিযোগ উঠছিল বহুদিন ধরেই । এরই পাল্টা ভারতীয় বায়ুসেনার বিভিন্ন ঘাঁটিতে পাল্টা হামলা চালানোর চেষ্টা করে পাক সেনা। যদিও মাঝ আকাশেই তা প্রতিহত করে ভারত । পাকিস্তান যে সমস্ত বায়ুসেনার ঘাঁটিকে টার্গেট করেছিল তার মধ্যে ছিল পাঞ্জাবের আদমপুর এয়ারবেস ।

পাক হামলার পর, সেদেশের প্রশাসনের তরফে দাবি করা হয়েছিল, পাক যুদ্ধবিমানের হামলায় ধ্বংস হয়েছে ভারতের অত্যাধুনিক এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম । কিন্তু সেই হামলার আঁচ যে আদমপুর বিমান ঘাঁটি বা সীমান্তবর্তী অঞ্চলে পড়েনি, তা গতকালের সাংবাদিক বৈঠকেই জানিয়েছিল প্রতিরক্ষামন্ত্রক । মঙ্গলবার, আদমপুরে বিমানবাহিনীর ঘাঁটিতে গিয়ে জওয়ানদের সাহসিকরতার প্রশংসা করেন । এদিন পাঞ্জাব থেকে ফিরেই নয়াদিল্লিতে নিজের বাসভবনে অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেন তিনি।

সোমবারই অপারেশন সিঁদুর এর সাফল্য এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী । তিনি বলেছেন, সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ না হওয়া পর্যন্ত পাকিস্তানের সঙ্গে বাণিজ্য, জলচুক্তি নিয়ে আলোচনা হবে না ।

অন্যদিকে পহেলগাঁওয়ে যে সন্ত্রাসীরা নির্বিচারে গুলি চালিয়ে ২৬ পর্যটক এবং স্থানীয় নাগরিকদের হত্যা করেছিলেন, তাদের অনুসন্ধান এখনো অব্যাহত । বিচ্ছন্নতাবাদীদের স্কেচ ইতিমধ্যেই প্রকাশ করেছিল জম্মু কাশ্মীর পুলিশ । সূত্র মারফত খবর পেয়ে স্থানীয় প্রশাসন দক্ষিণ কা্শ্মীরে তল্লাশি অভিযান শুরু করেছে । ইতিমধ্যেই পলাতক ৩ আততায়ীদের ধরিয়ে দিতে পারলে ২০ লক্ষ টাকা নগদ পুরষ্কারের ঘোষণা করা হয়েছে । নিখোঁজ জঙ্গিদের পোস্টারে ছেয়ে গেছে শোপিয়ান সহ কাশ্মীরের বিভিন্ন অঞ্চল ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!