Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • মার্চ ১০, ২০২৩

এসএফআই সমর্থকদের বিধানসভায় ঢুকতে বাধা, পড়ুয়া-পুলিশ সংঘর্ষে উত্তাল আইনসভা চত্বর, গ্রেফতার একাধিক বামপন্থী ছাত্র-যুব নেতা

আরম্ভ ওয়েব ডেস্ক
এসএফআই সমর্থকদের বিধানসভায় ঢুকতে বাধা, পড়ুয়া-পুলিশ সংঘর্ষে উত্তাল আইনসভা চত্বর, গ্রেফতার একাধিক বামপন্থী ছাত্র-যুব নেতা

চিত্র : সংবাদ সংস্থা

শিক্ষায় নিয়োগ দুর্নীতি,  ছাত্র সংসদ নির্বাচন সহ একাধিক দাবিতে উত্তাল মহানগরের রাজপথ। শহরের প্রধান দুই স্টেশন সংলগ্ন এলাকায়   এস এফআইয়ের বিধানসভা অভিযানকে  কেন্দ্র করে দেখা গেল ছাত্র-পুলিশ ধ্বস্তাধ্বস্তি।  শিয়ালদহে  আটকে দেওয়া হল  সংঠনের একদল পড়ুয়াদের মিছিল। গ্রেফতার করা হল নেতৃত্বকে। হাওড়াতেও মিছিল এগোতে বাধা দেয় পুলিশ।তবে, প্রশাসনিক সমস্ত  বিধিনিষেধকে উপেক্ষা করে রাজ্য বিধানসভায় হাজির হন বামপন্থী  ছাত্র নেতারা । সেখানে বিধানসভায় প্রবেশ করে অধ্যক্ষ ও শিক্ষামন্ত্রীর সঙ্গে নিজেদের দাবিদাওয়া নিয়ে কথা বলতে চাইলে পুলিশের সঙ্গে হাতাহাতি শুরু হয়। আহত হন বেশ কয়েকজন ছাত্র ছাত্রী।

শুক্রবার ঘোষিত কর্মসূচি অনুযায়ী  হাওড়া ও শিয়ালদহ থেকে বিধানভা অভিযান শুরু করে এসএফআই। প্রশাসনিক নির্দেশে উভয় স্টেশনের কাছেই নিরাপত্তা ছিল যথেষ্ট কড়া। পুলিশি নিষেধাজ্ঞাকে কোনোরকম গুরুত্ব না দিয়েই মিছিলে যোগ দিতে আসেন এসএফআইইয়ের  ছাত্রছাত্রীরা।  কিন্তু তাঁদের কর্মসূচি শুরুর আগেই গ্রেফতার করে পুলিশ।  কলকাতার জেলা সভাপতি দেবাঞ্জন দে, সম্পাদক আতিফ নিসারকে  প্রিজন ভ্যানে তোলা হয়। পরে বেলা বাড়ার সঙ্গে  সঙ্গে আরো একদল এস এফ আই কর্মী সমর্থকরা ছুটে আসেন। পুলিশের নিরাপত্তা বেষ্টনীকে উপেক্ষা করে কলেজ স্ত্রীট হয়ে সেন্ট্রাল এভিনিউ পর্যন্ত মিছিল করেন তাঁরা।  শত প্রচেষ্টা সত্বেও তাঁদের মিছিল আটকানো যায়নি।

হাওড়াতেও দীপ্সিতা ধর সহ একাধিক বামপন্থী  ছাত্র যুব নেতাদের আটক করা হয়েছে। এখানে  মিছিল আটকাতে  আগে থেকেই পুলিশ, র‌্যাফ, কমব্যাট ফোর্স মোতায়েন করা ছিল । মিছিল শুরু হ ওয়ার সঙ্গে সঙ্গে  এসএফআইয়ের সমর্থকদের আটকায় পুলিশ। বেশ কিছু সমর্থক সুযোগ বুঝে  এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু হাওড়া ব্রিজে ওঠার আগেই তাঁদের আটকে দেওয়া হয়। পুরুষ এবং মহিলা সমর্থক মিলিয়ে মোট ২২ জনকে  গ্রেফতার করা হয়েছে।

কিন্ততু পুলিশ প্রশাসনের আঁটোসাটো নিরাপত্তা বলয়কে ভেদ করে সৃজন ভট্টাচার্যের নেতৃত্বে সংগঠনের অপর এক দল ছাত্র বিধানসভার দিকে এগিয়ে যায়। বিধানসভা ভবনপর্যন্ত পৌছে  যাওয়ার পর  নিরাপত্তার দায়িত্ব থাকা পুলিশরা  এসএফআই কর্মী সমর্থকদের ভেতরে ঢুকতে বাধা দেন। সেই বাধা  উপেক্ষা কয়েক জন সমর্থক গেটে উঠে পড়েন ও ঝাঁকাতে থাকেন। পরিস্থিতি সামলাতে  বিশাল পুলিশবাহিনী আসে। শুরু হয়  এসএফআই পুলিশ ধ্বস্থাধ্বস্তি ।  প্রিজন ভ্যানে সমর্থকদের জোর জবরদস্তি   টেনে তুলতে গিয়ে আহত হন বেশ কয়েকজন। যদিও জানা যাচ্ছে তাঁদের আঘাত গুরুতর নয়।

এসএফ আই নেতারা জানাচ্ছেন তাঁরা শিক্ষামন্ত্রী ও অধ্যক্ষের সঙ্গে তাঁদের দাবিদাওয়া নিয়ে দেখা করতে এসেছিলেন, বিধানসভা ভাঙচুড় করতে নয়। কিন্তু প্রবেশের মুখেই তাঁদের আটকে  দেয় কলকাতা পুলিশ।

রাজ্যের ৮০০০ এর বেশি স্কুল বন্ধ হয়ে গেছে গত দশ বছরে। শিক্ষাক্ষেত্রে বেনজির দুর্নীতি। তিন বছর হল ছাত্র সংসদ নির্বাচন বন্ধ।শিক্ষা সংক্রান্ত এমন একাধিক ইস্যুতে শুক্রবার  মিছিলের ডাক দিয়েছিল এসএফ আই। পুলিশ অনুমতি না দিলেও  সংগঠনের  সম্পাদক জানিয়েছিলেন অনুমতি না দিলেও মিছিল হবে।বামপন্থী ছাত্রসংগঠনের আজকের কর্মসূচিতে দেখা গেল  অনমনীয় সেই দৃঢ়তার ইঙ্গিত।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!