Advertisement
  • দে । শ
  • জুন ১৩, ২০২৫

স্বামী খুনে অভিযুক্ত স্ত্রীকে ফের হেফাজতে নিল পুলিশ

আরম্ভ ওয়েব ডেস্ক
স্বামী খুনে অভিযুক্ত স্ত্রীকে ফের হেফাজতে নিল পুলিশ

কাটোয়ার আমূল গ্রামে মহাদেব দাস (৩৩) নামে এক যুবক খুনে অভিযুক্ত স্ত্রী মিতা দাসকে ফের হেফাজতে নিল পুলিশ। এর আগে আদালতের নির্দেশে মিতা তিনদিন পুলিশ হেফাজতে থাকলেও তাকে ফের কাটোয়া আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে তাকে আরও তিনদিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।
অন্যদিকে খুনের ঘটনায় গ্রেপ্তার বীরভূমের নানুরের বাসিন্দা মিতার প্রেমিক অভিজিৎ বাগদিও পুলিশ হেফাজতে রয়েছে। খুনের ঘটনায় অভিযুক্ত প্রেমিক-প্রেমিকাকে মুখোমুখি বসিয়ে পুলিশ জেরা করতে পারে বলে জানা গিয়েছে। এই ঘটনাটি নিয়ে সাংবাদিক সম্মেলন করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজীব কুমার। ছিলেন কাটোয়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রি, কাটোয়া থানার আইসি তীর্থেন্দু গঙ্গোপাধ্যায়। কাটোয়ার আমূল গ্রামের বাসিন্দা মহাদেব দাসকে কীভাবে তার স্ত্রী খুন করেছে সেই ঘটনার বিবরণ দেন অতিরিক্ত পুলিশ সুপার। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া মদের বোতল, কার্বলিক অ্যাসিডের বোতল, বাঁশের লাঠি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানান তিনি। শুধু তাই নয়, মহাদেব খুনে অভিযুক্ত মিতার সঙ্গে আর কেউ ছিল কিনা পুলিশ তা খতিয়ে দেখছে। তদন্তে যে তথ্য উঠে এসেছে, তা হল, প্রায় দু’বছর আগে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় মিতা দাস ও অভিজিৎ বাগদির। ফোনালাপে সেই পরিচয় গভীর প্রেমে পরিণত হয়। অল্পদিনের পরিচয়েই মিতার মনে নতুন করে প্রেমের ঝড় ওঠে। কাটোয়া শহরের বিভিন্ন হোটেলে তারা দু’জন দেখা করতে থাকে। নিজেদের আরও কাছাকাছি পেতে চায়। এমনকী নতুন করে ঘর বাঁধার স্বপ্নও দেখতে থাকে। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় স্বামী মহাদেব। সারাদিন ধরে ফোনে বুঁদ হয়ে থাকায় স্বামীর সঙ্গে অশান্তিও তৈরি হয়। তখন স্বামীকে দুনিয়া থেকে সরিয়ে ফেলায় পরিকল্পনা করে বলে পুলিশকে জানিয়েছে মিতা। যদিও খুনের ঘটনার এই ষড়যন্ত্রে আরও কোনো মাথা আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করছে ধৃত অভিজিৎকেও।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!