- এই মুহূর্তে দে । শ
- মার্চ ২২, ২০২৩
খলিস্তানি নেতা অমৃতপাল এখনও পলাতক, চেহারা পাল্টালে কেমন দেখাবে, অমৃতপালের এমন সম্ভাব্য সাতটি ছবি প্রকাশ করল পঞ্জাব পুলিশ
খলিস্তানি নেতা অমৃতপাল সিং এখনও পলাতক। তাকে ধরতে পুলিশ গত কয়েকদিন ধরেই হন্যে হয়ে ঘুরছে। পুলিশ মনে করেছে, অমৃতপাল তার চেহারা পাল্টে ফেলতে পারে। পাগড়ি পাল্টাতে পারে। এমনকি দাড়িও কেটেও মুখাবয়ব পাল্টাতে পারে সে। মুখাবয়ব পাল্টালেও অমৃতপালকে দেখতে কেমন হবে, পঞ্জাব পুলিশ সম্ভাব্য এমন সাতটি ছবি প্রকাশ করেছে।
গত ১৮ মার্চ থেকে অমৃতপালকে খুঁজছে পুলিশ। সম্প্রতি পুলিশ জানতে পেরেছে, একটি গুরুদোয়ারায় ৪৫ মিনিটের জন্যে ছিলেন খলিস্তানি নেতা অমৃতপাল। গুরুদোয়ারার পুরোহিত পুলিশকে একথা জানিয়েছেন। জানা গিয়েছে, অমৃতপালের সঙ্গে ছিল তার কয়েকজন সাকরেদও। গুরুদোয়ারায় ওরা পোশাক পাল্টেছে। পোশাক চেয়ে নিয়েছে গুরুদোয়ারার পুরোহিতের কাছে। পাগড়িও পাল্টায় সেখানে।
আরও জানা গিয়েছে, গুরুদোয়ারায় ৪৫ মিনিট থাকার সময়ে অমৃতপালের সাকরেদরা ফোন করে কারও কাছে জানতে চেয়েছে, পুলিশি অভিযানের ফলে বাইরের পরিস্থিতি সম্পর্কে।
এই গুরুদোয়ারা পঞ্জাবের নানগাল আম্বিয়ান গুরুদোয়ারা। পুরোহিত পুলিশতে বিস্তারিত ঘটনার জানানোর পরে কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে, এই ঘটনার দায়ভার নিতে হবে মুখ্যমন্ত্রীকে। পঞ্জাবের আপ সরকারের সঙ্গে এর জেরে কংগ্রেসের বিরোধে সূচনা হল নতুন করে।
গুরুদোয়ারার পুরোহিত এও পুলিশকে জানিয়েছেন, অমৃতপালের সঙ্গে মোট চারজন সাকরেদ ছিল। ওরা বলেছিল, একটা অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছে। পুরোহিত জানিয়েছেন, ওরা যদিও ফোনে কথা বলার সময়ে বাইরে চলা পুলিশি অভিযান সম্পর্কে জানতে চাইছিল, তাও তার কোনও সন্দেহ হয়নি যে, ওদেরই পুলিশ খুঁজছে।
গুরুদোয়ারার পুরোহিতের স্ত্রীও ঘটনার কথা পুলিশকে জানিয়েছেন। অমৃতপাল এবং তার সাকরেদদের খোঁজে পুলিশি এখন অত্যন্ত সক্রিয়। লাগাতার অভিযান চলছে। ইতিমধ্যে ১৮০জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। বেশ কিছুক্ষেত্রে বেআইনি অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে।
একইসঙ্গে উত্তরাখণ্ড পুলিশ সক্রিয় হয়ে উঠেছে অমৃতপাল ও তার সাকরেদদের খোঁজে। রাজ্যের সমস্ত গুরুদোয়ারায় চলেছে তল্লাশি অভিযান। তল্লাশি চলেছে ভারত-নেপাল সীমান্ত এলাকার হোটেলগুলিতে।
এদিন গোয়েন্দারা জানিয়েছে, পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সঙ্গে যোগাযোগ ছিল অমৃতপালের।
❤ Support Us






