Advertisement
  • দে । শ
  • জুলাই ৯, ২০২৫

শিশু কিশোরদের নিয়ে পুতুল নাটকের কর্মশালা বারাসতে।

আরম্ভ ওয়েব ডেস্ক
শিশু কিশোরদের নিয়ে পুতুল নাটকের কর্মশালা বারাসতে।

মোবাইল, ইন্টারনেটের যুগে পুতুল নাচ আর কে দেখে। এখন নবীন থেকে প্রবীন সবাই ওটিটি, ওয়েব সিরিজেই বুঁদ হয়ে থাকে। বাংলার নিজস্ব সংস্কৃতি পুতুল নাচ এখন সেকেলে তকমা নিয়ে কোন রকমে টিকে আছে। গ্রামবাংলার এই শিল্প এবং শিল্পীরা এখন বিপন্ন। বর্তমান প্রজন্মের শিশু কিশোরদের কাছে পুতুল নাচ কেবল গল্প কথা। নতুন প্রজন্মের কাছে পুতুল নাচ কে ফিরিয়ে আনতে এবং চর্চার বিষয় করে তুলতে অনুষ্ঠিত হচ্ছে পুতুল নাচের কর্মশালা। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের শিশু কিশোর আকাদেমির উদ্যোগে এবং উত্তর ২৪ পরগনা জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় আজ থেকে শুরু হল পুতুল নাটক কর্মশালা। বারাসতে ৯ থেকে ১২ জুলাই , চারদিনব্যাপী এই অভিনব কর্মশালার সূচনা হয়েছে । কর্মশালার উদ্বোধনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ শিশু কিশোর আকাদেমির সচিব মন্দাক্রান্তা মহালনবীশ, উত্তর ২৪ পরগনা জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক পল্লব পাল, গোপাল সাহা, রমারানী দত্ত, নন্দীবর্ধন মন্ডল সহ জেলা অন্যান্য জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিকরা। পুতুল নাটকের কর্মশালায় প্রশিক্ষক হিসাবে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পুতুল নাটক শিল্পী সুদীপ গুহ। তিনি ৪ দিনে জেলার ৬৫ জন শিক্ষার্থীকে হাতেকলমে পুতুল নাটক কী ভাবে করতে হয় তার কলা কৌশলের তালিম দেবেন। জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সম্মেলন কক্ষে কর্মশালা ঘিরে অংশগ্রহণ কারীদের ব্যাপক উৎসাহ দেখে গেছে। জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক পল্লব পাল জানান, শেষদিন অর্থাৎ ১২ জুলাই বারাসাতের রবীন্দ্র ভবন মঞ্চে বিকেল সাড়ে ৩ টায় কর্মশালা থেকে তৈরি অত্যন্ত চিত্তাকর্ষক পুতুল নাটক পরিবেশিত হবে।‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!