- প্রচ্ছদ রচনা
- মার্চ ৭, ২০২২
আজ রুশ-ইউক্রেন তৃতীয় দফা বৈঠক ।
রাশিয়া নির্দিষ্ট সূচি মেনেই শৃঙ্খলাবদ্ধ হয়ে যুদ্ধ করছে। রাশিয়াকে থামাতে হলে ইউক্রেনকে শর্ত মানতেই হবে।
রুশ-ইউক্রেন যুদ্ধ থামাতে পুতিনের সঙ্গে বারবার যোগাযোগ করছেন একাধির দেশের প্রধানরা। যুদ্ধবাজ পুতিন যেন বধির হয়ে গেছেন। কোনো অনুরোধেই তাঁর মন গলছে না। তাঁর সেনাবাহিনী এদগিয়ে চলেছেন। যুদ্ধের সাইরেন বন্ধ হচ্ছে না ইুক্রেনে । ইতিমধ্যে ইউক্রেন ও রাশিয়া দু দুবার আলোচনায় বসেছে । কোনো লাভ হয় নি। তৃতীয় দফা বৈঠকের আগে ইউক্রেনকে কড়া বার্তা পাঠাল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন । ক্রেমলিনের দেওয়া শর্তগুলো মেনে নিয়ে অবিলম্বে যুদ্ধ বন্ধ করুক ইউক্রেন, সেটাই ইউক্রেনের মানুষের পক্ষে মঙ্গলদায়ক হবে।
রবিবার পুতিনের সঙ্গে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো। আজ, সোমবার পুতিনকে ফোন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন সংকটে তুরস্ক বারবারই মধ্যস্থতাকারীর ভূমিকায় ছিল। এমনকী, পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদোমির জেলেনস্কিকে এক টেবিলে আনার চেষ্টাতেও ছিলেন এরদোগান। এদিন পুতিন ফোনবার্তায় তাঁকে বলেছেন, রাশিয়া নির্দিষ্ট সূচি মেনেই শৃঙ্খলাবদ্ধ হয়ে যুদ্ধ করছে। রাশিয়াকে থামাতে হলে ইউক্রেনকে শর্ত মানতেই হবে। আর মধ্যস্থতাকারীদের উচিত বিষয়টি ইউক্রেনের প্রশাসনকে বোঝানো।
সোমবার ১২ দিনে পা দিল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ । ইতিমধ্যে রুশ আগ্রাসনে ধুলিসাৎ হয়েছে পড়শি দেশের একাধিক শহর। পুতিন বাহিনীর দখলে একাধিক পরমাণু কেন্দ্র, বিমানবন্দর। তবে রাজধানী কিয়েভ এখনও দখল করতে পারেনি রুশ বাহিনী। বারবার সেখানে হামলা চালাচ্ছে রুশবাহিনী। ইউক্রেন বাহিনীকে দ্রুত আত্মসমর্পণের প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট। সেটাই ইউক্রেনের পক্ষে মঙ্গলজনক বলেও মন্তব্য করেছেন তিনি।
এদিকে রবিবার পুতিন ফরাসি প্রসিডেন্টে ইমানুয়ের ম্যাক্রোঁর সঙ্গেও প্রায় দু’ঘণ্টা কথা বলেছেন। সেখানেও তিনি জানিয়েছেন, রাশিয়া নিজের লক্ষ্যপূরণে মরিয়া। সে যুদ্ধের মাধ্যমে হোক কিংবা আলোচনার মাধ্যমে। মারিউপোল ইস্যুতে ইউক্রেন সরকারকেই দায়ী করেছেন। এই শহর থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিয়ে যেতে কিয়েভ ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ রুশ প্রেসিডেন্টের।পুতিন আরও জানিয়েছেন, ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎ চুল্লিতে হামলার কোনও পরিকল্পনা নেই।
রাশিয়া ও ইউক্রেনের সমস্যা সমাধানের জন্য দুই দেশের প্রতিনিধি দল এপর্যন্ত দুটি বৈঠক করেও এখনও পর্যন্ত কোনও সমাধান সূত্র মেলেনি। তৃতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হবে আজ । বিশ্ববিবেক গর্জে উঠছে। যুদ্ধ বন্ধ হোক অবিলম্বে। এখন সবার নজর তৃতীয় দফার বৈঠকের উপর। সময় বলবে যুদ্ধের মোড় কোন দিকে ঘুরবে?
❤ Support Us







