- দে । শ
- আগস্ট ১২, ২০২৩
যাদবপুর বিতর্কের মাঝেই মেডিক্যাল পড়ুয়ার রহস্য মৃত্যু প্রকাশ্যে। তদন্তে পুলিশ
যাদবপুর কাণ্ড নিয়ে নাগরিক সমাজের তীব্র ধিক্কারের আবহেই সামনে এল আরো এক তরুণের রহস্যমৃত্যুর খবর। আর জি কর মেডিক্যাল কলেজে শিক্ষানবিশ হিসেবে কাজ করছিল শুভ্রদীপ কুণ্ডু নামে এক পড়ুয়া। শুক্রবার রাতে নিমতায় তার বাড়ির ঘরের দরজা ভেঙে তার মৃতদেহ উদ্ধার করে হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বিষক্রিয়ার কারণে তাঁর মৃত্যু হয়েছে। তবে, এ ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্তের আগে কিছু বলতে রাজি নন পুলিশ আধিকারিকরা।
সংবাদ সংস্থার খবর, নিমতায় নিজের কাকার বাড়িতে থাকত শুভ্রজ্যোতি। মৃত ছাত্রের পরিবারের সদস্যদের সূত্রে জানা গিয়েছে, তাঁদের সঙ্গে সে শেষবার কথা বলেছিল মঙ্গলবার। তারপর তিনদিন ধরে তাঁকে বাড়ি থেকে বেরোতে দেখা যায়নি। এ নিয়ে সন্দেহ দানা বাঁধতে থাকায় তাঁর কাকাই শুক্রবার তাঁর ঘরের দরজা ভাঙেন ও আবিষ্কার করেন শুভ্রজ্যোতির অচৈতন্য দেহ । সঙ্গে সঙ্গে তিনি থানায় খবর দেন। পুলিশ এসে দেহ নিয়ে গিয়েছে এবং পাঠাণো হয়েছে ময়না তদন্তের জন্য। তাঁদের পক্ষ থেকেও শুরু হয়েছে প্রাথমিক অনুসন্ধান পর্ব।
পরিবারের লোকেরা আরো বলেছেন, শুভ্রজ্যোতি চিকিৎসাবিদ্যায় সুযোগ পাওয়ার পর থেকেই স্নায়বিক সমস্যার শিকার হয়েছিল। করোনার পর তা আরো বেড়ে যায় ও ক্রমে মানসিক অবসাদে চলে যায় সে । বাড়িতেও কথাবার্তা ছিল প্রায় বন্ধ। সবসময় নিজের পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকত। সেই কারণে কেউ তাঁকে বিশেষ বিরক্তও করতেন না। আত্মীয়-স্বজনদের সূত্রে জানা গেছে, মনের সমস্যা থাকায় চিকিৎসাধীন ছিল সে। তার জন্য বিশেষ ওষুধও খেতে হত। এখন তার মাত্রাতিরিক্ত প্রয়োগের কারণেই এই মর্মান্তিক পরিণতি কিনা তা তদন্ত সাপেক্ষ ।
❤ Support Us






