- দে । শ
- আগস্ট ২৩, ২০২৩
বালিগঞ্জ সায়েন্স কলেজের হস্টেলে র্যাগিংয়ের অভিযোগ, তিনজনকে পুলিশি জেরা
বালিগঞ্জ সায়েন্স কলেজে র্যাগিংয়ের অভিযোগে তিনজনকে জেরা করল পুলিশ।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনা নিয়ে তোলপাড় কাণ্ড চলছে রাজ্যজুড়ে। তখনই সামনে এসেছে বালিগঞ্জ সায়েন্স কলজে এই র্যাগিংয়ের ঘটনা। যাদবপুরের র্যাগিংয়ের ঘটনার পর। এই ঘটনার পর থেকে র্যাগিংয়ের নানা ঘটনা সামনে উঠে আসছে। যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনা নিয়ে তদন্ত চলার মাঝেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রও র্যাগিংয়ের অভিযোগ তোলেন। এর ফলে র্যাগিং বিষয়টি নিয়ে সমাজের বিভিন্নস্তরে শোরগোল পড়ে গেছে। এখনও পর্যন্ত বালিগঞ্জ সায়েন্স কলেজের হস্টেলে এক ছাত্রকে র্যাগিং এবং নিগ্রহের অভিযোগ সংক্রান্ত মামলায় ওই শিক্ষা প্রতিষ্ঠানের সাফাইকর্মী ও দু’জন নিরাপত্তারক্ষীকে জিজ্ঞাসাবাদ করল কলকাতা পুলিশ। এই বিষয়টি নিয়েও জোর আলোড়ন পড়ে গিয়েছে শহরে।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার টানা প্রায় তিন ঘণ্টা এই তিনজনকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী অফিসাররা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বালিগঞ্জ ক্যাম্পাসে জুট অ্যান্ড ফাইবার টেকনোলজি বিভাগের ছাত্রের ওপর র্যাগিংয়ের অভিযোগ ওঠে। তার জেরেই এই জিজ্ঞাসাবাদ বলে পুলিশ সূত্রে জানা গেছে ।
এই আবহে মঙ্গলবার অ্যান্টি ব়্যাগিং হেল্পলাইন নম্বর চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এই ইস্যুতে নিজের মতামতও প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর গলায় ছিল আক্ষেপের সুর ধরা পড়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এখন সিসিটিভি বসানোর সিদ্ধান্ত চাপে পড়ে মেনে নিতে হয়েছে। আর তাতেই মেজাজ হারিয়ে উপাচার্য বুদ্ধদেব সাউ বলেন, ‘চুটকিতে সব হয় না।’
❤ Support Us






