- এই মুহূর্তে দে । শ
- জুলাই ৫, ২০২৩
মূষিক বরে কারামুক্তি
চেন্নাই পুলিশের মালখানা বা স্টোরহাউসে রাখা ২২ কেজি গাঁজা ইঁদুর খেয়ে ফেলেছে বলে আদালতে দাবি করল পুলিশ।আর এই ঘটনায় ২২ কেজি গাঁজা সহ ধরা পড়ার অভিযোগে অভিযুক্ত দু’জনকে আদালত মঙ্গলবার মুক্তিও দিয়ে দিল, স্রেফ পুলিশের অদূরদর্শিতার জন্য।
তামিলনাড়ু পুলিশ সেখানকার একটি আদালতে জানায়, ২২ কেজি গাঁজা সঙ্গে রাখার জন্য একটি মামলায় গ্রেপ্তার হওয়া দুজনকে মঙ্গলবার মুক্তি দেওয়া হয়েছে। পাশাপাশি আদালতে পুলিশের তরফে এটাও জানানো হয় যে ওই ২২ কেজি গাঁজার পুরোটাই ইঁদুর লুকিয়ে খেয়ে ফেলেছে।
২০২০ সালে গাঁজা মামলায় রাজাগোপাল এবং নাগেশ্বরা রাও নামের দুই ব্যক্তিকে চেন্নাইয়ের মেরিনা পুলিশ গ্রেপ্তার করেছিল।তারপর তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয় এবং চার্জশিট দাখিল করা হয় তাদের বিরুদ্ধে।এই মামলার শুনানি হয় বিশেষ নারকোটিক ড্রাগস এবং সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস আদালতে।এই আদালতে পুলিশ অভিযুক্তদের কাছ থেকে বাজেয়াপ্ত করা ৫০ গ্রাম গাঁজা জমা দিয়েছিল।আদালতে পুলিশ জানিয়েছিল যে আরও ৫০ গ্রাম গাঁজা বিশ্লেষণের জন্য ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে।এর পর পুলিশের কাছে আদালত অবশিষ্ট ২১.৯ কেজি গাঁজা চায়।আর তখনই পুলিশ বলে বাকি ২১.৯ কেজি গাঁজা গোপনে ইঁদুররা খেয়ে ফেলেছে।
যেহেতু পুলিশ চার্জশিটে উল্লিখিত ২২ কেজি গাঁজা জমা দিতে পারেনি, তাই রাজাগোপাল এবং নাগেশ্বরা রাওকে আদালত মুক্তি দিয়ে দিয়েছে।এর ফলে প্রশ্ন উঠছে বাকি ২১.৯ কেজি গাঁজা সত্যি কি গোপনে ইঁদুর খেয়ে নিয়েছে? প্রশ্ন উঠছে পুলিশের মালখানায় তো আরও জিনিস থাকে, ইঁদুর কি সেগুলোও খায়? না কি শুধু বেছে বেছে ২২ কেজি গাঁজা ইঁদুর খেয়ে শেষ করল আর পুলিশ সেটা দেখতে পেল না?
❤ Support Us








