- দে । শ
- আগস্ট ৭, ২০২৩
গেরুয়া শিবিরের সাংগঠনিক জেলা সভাপতি পদে রদবদল, প্রভাব বাড়ল শুভেন্দুর
বিজেপির জেলা সংগঠনে রদবদল, প্রভাব বৃদ্ধি শুভেন্দু অধিকারীর। ২০২৪-এর লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে বিজেপির জেলা সংগঠনে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। মোট ১৭টি জেলায় সভাপতি পদে বদল আনা হয়েছে। দেখা যাচ্ছে এদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ হচ্ছেন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠরা। বিজেপির পরিষদীয় দলের সঙ্গে সাংগঠনিক পদের সাযুজ্য রেখে সংগঠনের পদে নেতৃত্ব বাছাই করা হতো না। পরিষদীয় দলের এই অভিযোগ ছিল। এবার সেই বিষয়টি নজরে এনেছে বিজেপি রাজ্য নেতৃত্ব। বিজেপি রাজ্য সভাপতির কথায়, লোকসভা নির্বাচনের আগে দলের সঙ্গে পরিষদীয় দলের সংযোগ বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে তিনি আরও বলেন, যোগ্যতা ও কে কতটা সক্রিয় সেই অনুযায়ী জেলা নেতৃত্বে বিধায়কদের আনা হয়েছে।
রাজ্য বিজেপির তরফে রবিবার যে জেলা সভাপতিদের তালিকা প্রকাশ করা হয়েছে তাতে ১১জন নতুন মুখ জায়গা পেয়েছেন।এছাড়াও তিনটি জেলা ভেঙে পাঁচটি নতুন সাংগঠনিক জেলা করা হয়েছে। যাদবপুরকে নতুন সাংগঠনিক জেলার মর্যাদা দেওয়া হয়েছে। এর ফলে নতুন সাংগঠনিক জেলা সভাপতির সংখ্যা দাঁড়াল ১৭। আলিপুর দুয়ার জেলার সাংগঠনিক সভাপতি পদে আনা হয়েছে বিধানসভার বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গাকে। তমলুকের দায়িত্ব দেওয়া হয়েছে হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডলকে।কাঁথির দায়িত্বে কাঁথির বিধায়ক অরূপ কুমার দাসকে আনা হয়েছে। বিষ্ণুপুরের দায়িত্বে আনা হয়েছে অন্দর বিধায়ক অমরনাথ শাখাকে। আরামবাগের দায়িত্ব পেয়েছেন পুড়শুড়ার বিধায়ক বিমান ঘোষ।
বিজেপি সূত্রে জানা গেছে যে সমস্ত জেলায় পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন আশানুরূপ হয়নি সেই জেলার সভাপতিদের ওপর কপি পড়েছে। লোকসভা নির্বাচনের আগে দলকে আরও মজবুত করতে এই উদ্যোগ নিয়েছে রাজ্য বিজেপি ।এর ফলে বিজেপির সাংগঠনিক জেলার সংখ্যা ৪২ থেকে বেড়ে হল ৪৪টি ।
❤ Support Us






