Advertisement
  • দে । শ
  • এপ্রিল ২১, ২০২৫

পথ সংস্কারে বরাদ্দ তিন কোটি, সন্দেশখালিতে শুরু রাস্তা তৈরির কাজ

আরম্ভ ওয়েব ডেস্ক
পথ সংস্কারে বরাদ্দ তিন কোটি, সন্দেশখালিতে শুরু রাস্তা তৈরির কাজ

সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে রাস্তা সংস্কারের কাজের শিলান্যাস হল সন্দেশখালিতে। শিলান্যাস করে উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। এদিন সন্দেশখালি ১ ব্লকের ন্যাজাটে অনুষ্ঠানিকভাবে মেটিয়াখালি থেকে ন্যাজাট ফেরিঘাট পর্যন্ত রাস্তাটির কাজের শিলান্যাস করে সভাধিপতি নারায়ণ গোস্বামী বলেন, ‘‌মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে সন্দেশখালির উন্নয়নকে বরাবর জেলা পরিষদ অগ্রাধিকার দিয়ে এসেছে।

জেলার অন্যান্য অংশের থেকে সুন্দরবন এলাকা পিছিয়ে ছিল। তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতায় আসার পর সেই পরিস্থিতি বদলেছে। এই এলাকার দিকে বিশেষ নজর রয়েছে মুখ্যমন্ত্রীর।’‌ শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক প্রশাসনের আধিকারিক, স্থানীয় পঞ্চায়েতের প্রধান সহ জনপ্রতিনিধিরা। মেটিয়াখালি থেকে ন্যাজাট ফেরিঘাট পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল হয়ে ছিল। এই এলাকার যোগাযোগ ব্যবস্থায় একমাত্র গুরুত্বপূর্ণ রাস্তা। ন্যাজাট হয়ে নদী পেরিয়ে কালীনগর সহ সন্দেশখালির বিস্তীর্ণ অঞ্চলের মানুষ এই রাস্তার ওপর দিয়ে যাওয়া আসা করেন। রাস্তাই বাংলা গ্রাম সড়ক যোজনা প্রকল্পে ৩ কোটি ৫৫ লক্ষ টাকা ব্যয়ে জেলা পরিষদ সংস্কারে নামায় এলাকার মানুষ স্বভাবতই খুশি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!