Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
  • মার্চ ২৬, ২০২৩

চিত্রপটে সাংস্কৃতিক অখণ্ডতার উদযাপনে চার দেশ

আরম্ভ ওয়েব ডেস্ক
চিত্রপটে সাংস্কৃতিক অখণ্ডতার উদযাপনে চার দেশ

আরম্ভ পাবলিশার্স আর বারাসাত অ্যাকাডেমি অফ কালচারের আয়োজনে, আরম্ভ-র সভাকক্ষে ব্যাপক উৎসাহে ছবি আঁকলেন দুই বাংলার বহু চিত্রকররা। চিত্রীরা তাঁদের উৎসাহ আর ক্যানভাসে রং খেলার উচ্ছ্বাস স্মরণ করিয়ে দিল, কলকাতা সব ধরণের সঙ্কট অতিক্রম করে সমবেত ছবি আঁকার ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে অঙ্গীকারবদ্ধ। চিত্রকরদের বড়ো অংশই তরুণ আর তেজোদীপ্ত। কেউ কেউ অপেক্ষাকৃত বহু অভিজ্ঞতায় সমৃদ্ধ,বয়সের ভারকে অগ্রাহ্য করে তাঁরা যেভাবে আঁকলেন, চিত্রপটে নির্মাণ করলেন রূপকল্প আর প্রতিমা, তা অক্লান্ত চিত্রশর্ত পালনের দরাজ মহিমাকে স্পর্শ করেছে ছবির বর্ণময় হরফে। সমবেত চিত্র শিবিরে হাজির হয়ে চিত্রীদের অভিবাদন জানালেন বিভিন্ন দূতাবাসের উচ্চপদস্থ সাংস্কৃতিক আধিকারিকরা। শিল্প সংগঠক গৌতম ঘোষ, ম্যাক্সমূলার ভবনের গ্রন্থগারিক ও চলচ্চিত্র সংগ্রহশালার আধিকারিক সূর্যোদয় চট্টোপাধ্যায়, জার্মান দূতাবাসের জনসংযোগ আধিকারিক শরণ্য চট্টোপাধ্যায় এবং বাংলাদেশ উপদূতাবাসের প্রেস সচিব রঞ্জন সেন হাজির হয়েছেন যথাসময়ে। তাঁদের উপস্থিতি আর শুভেচ্ছার আন্তরিকতায় মুগ্ধ শিল্পীরা।

আরম্ভ সভাগৃহে চিত্র কর্মশালা

আরম্ভ-র সভকক্ষে কখনো বা আর্ট গ্যালারিতে ২০০৮ সাল থেকে ২০২০ পর্যন্ত একক অথবা সমবেতভাবে ছবি এঁকেছেন শাহাবুদ্দিন, বিজন চৌধুরি, প্রকাশ কর্মকার, ইসা মহম্মদ, ওয়াসিম কাপুরের মতো বিশ্ববরেণ্য শিল্পীরা। তাঁদের স্মৃতির অভ্যাসকে আজ আবার স-উজ্জ্বল মহিমায় ফিরিয়ে আনলেন বারাসাত অ্যাকাডেমির কর্ণধার তৈয়বউল ইসলাম, প্রশান্ত কুমার বসু, প্রদীপ কুমার রক্ষিত, মানিক দেবনাথ, সোনিয়া বিনতে হাসান, মাহমুদা মিম, দেব সরকার, নাসিমা খাতুন সহ চিত্রশিল্পের বহু নবীন প্রতিভা।

২০০৮ সালে কয়েক হাজার দর্শক-শ্রোতা শিল্পীদের সমাগমে আরম্ভ আর্ট গ্যালারি উদ্বোধন করেছিলেন ভারতের ভূতপূর্ব রাষ্ট্রপতি (তখনকার অর্থমন্ত্রী) প্রণব মুখোপাধ্যায়, ভারী শিল্প দফতরের কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ মোহন দেব, চিত্র নির্মাতা মৃণাল সেন, প্রাক্তন সাংসদ আহমেদ সৈয়দ মালিহাবাদী, লেখক দেবেশ রায়-এর মতো অনেক অনেক সংস্কৃতি পুরুষ।সেই প্রবাহমান ঐতিহ্যকে ঘিরেই  এই নব আয়োজন। রাজনৈতিক মানচিত্রে দেশ ভাগ হলেও সাংস্কৃতিক অখণ্ডতাকে অটুট রাখতে চিত্রকর ,সাহিত্যিক, কবি এবং বিভিন্ন মাধ্যমের শিল্পীদের নিয়ে আরম্ভের অনিঃশেষ যাত্রা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!