হিরণবালা । পর্ব এক

জ্যোৎস্নার ভেতর বসে হিরণের মনে হয় আকাশে যতই চাঁদ থাকুক যে-মেয়েমানুষের বর তাকে ছেড়ে চলে গেছে, তার জীবনের দীপ চিরকালের জন্যই নিভে গেছে। আর জ্বলবে না। চাকরি যদি ও পায় তাহলে ওর জীবনে কলকাতার ইলেকট্রিকের আলোর ছটা এসে পড়তে পারে, কিন্তু দীপ আর কোনোদিন জ্বলবে না