হিরণবালা । পর্ব ১৬

পড়াশুনোই মানুষের সবচেয়ে বড়ো সার্টিফিকেট। কথাটা একদমই ভুল বলেনি দাদা। এই ভাবনা থেকে হিরণকে সরিয়ে নিয়ে যাচ্ছিল আর্থিক কষ্টই । রামকৃষ্ণ বলেছেন ঠিক যে, টাকা মাটি, মাটি টাকা। কিন্তু, অঢেল টাকা মানুষের জীবনে প্রয়োজন না হলেও, স্বাচ্ছন্দ্যে জীবননির্বাহ করার মতো টাকাটুকু মানুষের দরকার