হিরণবালা । পর্ব ১৭

নাতির নাম গৌতম রেখে হিরণের মনে হয়েছে বুঝি বা এই নামের মধ্যে দিয়েই ওই মানুষটাকে একটুখানি ছুঁয়ে রয়েছে হিরণ। ভেবেচিন্তেই হিরণ নাতির নাম রেখেছে গৌতম। টাকার মতোই নামেও অনেক কিছু যায় আসে বৈকি !