হিরণবালা । পর্ব ৮

অমৃতবাজার পত্রিকার মৃণালকান্তি ঘোষ আর দৈনিক বসুমতী পত্রিকার হেমেন্দ্রপ্রসাদ ঘোষ তো ভারত সেবাশ্রম সঙ্ঘের মিটিংয়ে হাজির ছিলেন।
বামাপদ এবার বলল, অমৃতবাজার পত্রিকার ভূমিকাটা আমার একদম ঠিক লাগছে না স্যার। দেশভাগ আমরা চাই কিনা তা জানতে ওরা একটা গণভোট করল। এর কি কোনো দরকার ছিল বলুন ?