ভোর ভয়ি। পর্ব ৭ : পিতৃহৃদয়ের দুটি ‘চুরি’

গালিপ্রুফ সরিয়ে পকেটে ঢুকিয়ে নেয় মালিকের অগোচরে৷ ক্লাস নাইনের বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্নের প্রুফ৷ বাতিল বলেই হয়তো প্রেস মালিক ফেলে রেখেছিলেন৷ তাছাড়া বাবা তাঁর বিশেষ পরিচিত৷ সন্দেহ করার কারণ নেই৷ সেই সুযোগটা নেয় বাবা৷ এখন বুঝি, কী মানসিক যন্ত্রণা পেয়েছে সে আমার দুর্মতিতে