মাটি ব্রতের আখ্যান। পর্ব ২৯

হেমশশী ফিমেল মেডিকেল ওয়ার্ডে তিনদিন, নাকে অকসিজেনের নল, বাঁহাতে — নিচে কাঠের সরু তক্তায় ব্যান্ডেজ জড়ানো — স্যালাইনের সূঁচ শিরায় গেঁথে আছে, পায়ের দিকে হাতের নিচ-আড়ায় দড়ি বাঁধা বোতল — ক্যাথিটারের নলবহা বর্জ্য টুপ টুপ করে সঞ্চয় করছে, ভরে এলে ওয়ার্ডের সুইপার বিড়াল পায়ে আবির্ভূত হবে, তরলটি বালতিতে ঢেলে নিয়ে যাবে। হেমশশী কিছুই দেখছেন না, শুনছেন না