মাটি ব্রতের আখ্যান। পর্ব ৪০

পুবপারে এখন নতুন শহরতলি। তিনতলা চারতলা বাড়ি একের পর এক। সেদিনের বৃক্ষশোভাকে বিদ্রুপ করে। আলোয় আলোয় ঝলমল সন্ধেলগ্ন। বাইরে থেকে স্বচ্ছল লোকেরা এসে ভিড় করেছে এখানে। তৈরি হয়েছে অনঙ্গপুর নোটিফায়েড এরিয়া অথরিটি, শোনা যাচ্ছে শিগগিরি মিউনিসিপ্যালিটি হবে। নির্বাচন হবে। উনিশটা ওয়ার্ড। ভোটের ঢাক না বাজলেও তোড়জোড় শুরু হয়েছে