মাটি ব্রতের আখ্যান। পর্ব ৪১

অনঙ্গপুর এখন একেবারেই খোলনলচে বদলে ফেলেছে। চাষের ক্ষেত রাতারাতি বাস্তুজমি হয়ে গেল। ল্যান্ড ডেভেলপারদের খেল! বিরাট পশ এলাকা, মাঝারি মধ্যবিত্তদেরও হিম্মত নেই ওখানে জমি কেনে। প্রাসাদের পর প্রাসাদ, নয়নমনোহর বর্ণসমারোহ, রাস্তা দিয়ে সময় দশকের  চোখে মোহ মাখায়। যে কোনো দালানে ঢোকার মুখে ভিত্র থেকে তালাঝোলা গ্রিল দুয়ার, বাঁ-পাচিলে খোদিত মহা মানুষটির নামফলক