মাটি ব্রতের আখ্যান । নবম পর্ব

নীলু সেটা শুনতে পেলো না । তার চোখে স্নেহলতা, তার আদরের স্নেহ, এক নতুন রূপে । কেমন সে রূপ ? দেহে মনে আকাশের মতো শূন্যতা, তবু যেন অপরূপ প্রতিমা ! অযত্নের চুলের বিন্যাস, ক্লান্তির ময়লা ঢাকা মুখ, আ-তেলা খসখসানির ছিটে,হনুদুটি ঠেলে উপরে উঠেছে, মুখ গলা ভেঙে বুক শীর্ণ